/ ধর্ম ও জীবন / যেভাবে পড়বেন তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
যেভাবে পড়বেন তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 19 February, 2026 at 11:44 PM
যেভাবে পড়বেন তারাবির নামাজের দোয়া ও মোনাজাতপবিত্র রমজান মাস হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসের প্রতিটি ইবাদতের সওয়াব অন্য মাসের তুলনায় বহুগুণ বেশি। রমজানের রাতগুলোকে সজীব ও প্রাণবন্ত করতে তারাবির নামাজের কোনো বিকল্প নেই। এটি শুধু একটি নামাজই নয়, বরং দীর্ঘ এক মাস ধরে মহান আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য উপায়। 
রমজান মাসে এশার নামাজের পর ২০ রাকাত মতান্তরে আট রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করা হয়। এ নামাজকে তারাবির নামাজ বলা হয়। তারাবি শব্দের আভিধানিক অর্থ হলো: বিশ্রাম, স্বস্তি, প্রশান্তি, শান্তি। প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম নিতে হয়।
রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহিহ আল-বোখারি, হাদিস : ১৯০১, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৯, সুনানে দারেমি : ১৮১৭, মুসনাদে আহমাদ : ৯৪৪৫, মুসনাদে হুমাইদি : ১০৩৭)
এ বিশ্রাম গ্রহণের সময় কিছু দোয়া পাঠ করতে হয়। তারাবির নামাজ দুই রাকাত করে পড়তে হয়। এভাবে দুই রাকাত করে চার রাকাত পড়ার পর দোয়া পাঠ করতে হয়। এভাবে ২০ রাকাত মতান্তরে আট রাকাত দিয়ে নামাজ শেষ করতে হয়। 

তারাবি নামাজের দোয়া

আমাদের দেশে তারাবি নামাজের জন্য বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে। দোয়াটি ব্যাপকভাবে পড়ার কারণে অনেক মানুষেরই তা মুখস্থ। প্রতি চার রাকাত পরপর যে দোয়াটি পড়া হয় তা হলো— سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।

তারাবি নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে। অনেকে আবার ব্যক্তিগতভাবে মোনাজাত করে থাকেন। মোনাজাত সমবেত হোক আর একাকী, যে কোনো দোয়া দিয়ে তা করা যেতে পারে।

তারাবি নামাজের মোনাজাত

মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই। তবে তারাবি নামাজের দোয়ার মতো মোনাজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে। ইচ্ছা করলে এ দোয়াও পড়া যায়। আর তা হলো—

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ - اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক মহাঅনুগ্রহের মাস। অন্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক গুণ বেশি। আর রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ২০ রাকাত তারাবির নামাজ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন মাদক ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বিক্রির ঘটনা ...
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। ...
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
নারী সমতা ও সামাজিক পরিবর্তনে শিল্পকলার ভূমিকা তুলে ধরতে উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৫-২৬’ এর আওতায় ১৩টি অনুদান ...
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী ...
আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে
আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে
বেসরকারী উন্নয়ন সংস্থা আএসডিই বাংলাদেশের উদ্যোগে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর সহায়তায় বাংলাদেশের ৬০ হাজার ...
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের প্রথম পেশাদার নারী পেইন্টারদের পাশে দাঁড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষস্থানীয় ...
সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি
সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার ...
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক ...
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটে একের পর এক ছিনতাই এর ঘটনা  এবং ছিনতাইকারীদের আইনের আওতায় দ্রুত ব্যবস্থা  নেওয়ার নির্দেশ  দিয়েছেন প্রশাসনকে।  পুলিশ  প্রকৃত আসামি ...
১০
রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন' রাজধানী ঢাকার পল্টন এলাকায় দুস্থদের মাঝে সেহরি ও ইফতার ফুড ...
 
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান ...
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ এর ...
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম ...
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ মার্চ) সকালে ...
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
বসন্তের শুরুতেই আমের মুকুলে ছেয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। গ্রামাঞ্চল থেকে শহর, পুকুরপাড় থেকে বাড়ির আঙিনা-সবখানেই আমগাছ এখন মুকুলে ...
১০
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে ধূমপানের প্রবণতা কমে এসেছে। পরিবহনে ধূমপানের অভিযোগ করা হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরাই পদক্ষেপ নেয়, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com