/ জাতীয় / তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 2 March, 2026 at 3:27 AM
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়ামাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই সিদ্ধান্তে তাদের মত ছিল না বলে প্রকাশ্যে জানাচ্ছেন পুলিশ সদস্যরা। বিষয়টি আমলে নিয়ে ফের পরিবর্তনের তোড়জোড় চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় পোশাক পরিবর্তনে পুলিশ কর্মকর্তাদের যে মতামত চাওয়া হয়েছিল, তাতে কোনো জেলার পুলিশ সুপার ও ইউনিট প্রধান সায় দেননি। তাদের অভিযোগ, লৌহ (আয়রন) রঙের নতুন ইউনিফর্ম অন্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দেশের আবহাওয়ার জন্য পুরোপুরি উপযোগী নয়। মানুষের শরীরের রঙের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা পোশাক পরিবর্তনে তড়িঘড়ি করেন বলে অভিযোগ পুলিশ কর্মকর্তাদের।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই প্রেক্ষাপটে বাহিনীর কাঠামোগত সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। জনআস্থা পুনর্গঠন ও ভাবমূর্তি পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিষয়টি গুরুত্ব পায় নীতিনির্ধারণী পর্যায়ে।
পরে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পোশাক পুনর্নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি পোশাকের রং, নকশা, ব্যবহারিক দিক ও আন্তর্জাতিক মান বিবেচনায় একটি প্রস্তাব চূড়ান্ত করে। সরকারের অনুমোদনের পর নতুন রঙের ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৪ নভেম্বর থেকে দেশের সব মহানগর পুলিশের সদস্যরা লৌহ রঙের নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেন। পর্যায়ক্রমে জেলা পুলিশেও তা কার্যকর করার কথা বলা হয়।
তবে নতুন সরকার গঠনের পর এই পোশাক নিয়ে অনীহার কথা প্রকাশ্যে আসে। ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং নন-ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আলাদা বিবৃতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
দুই সংগঠনই আগের খাকি পোশাক বহাল রাখার পক্ষে মত দিয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি ইউনিফর্ম নির্ধারণ করেছিল। সে সময় দেশের আবহাওয়া, সদস্যদের গায়ের রং, দিনরাতের ডিউটিতে সহজে শনাক্তকরণ ও অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।
সংগঠনের নেতাদের দাবি, নতুন ইউনিফর্ম নির্ধারণের ক্ষেত্রে এসব বাস্তবতা ও সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। তাদের ভাষ্য, যথাযথ জনমত যাচাই ছাড়াই এমন একটি পোশাক নির্বাচন করা হয়েছে, যা অন্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সঙ্গে প্রায় অভিন্ন।

পোশাক পরিবর্তনের নেপথ্যে খোদা বকশ চৌধুরী!
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, পুলিশের পোশাক পরিবর্তন কোনো গবেষণা ছাড়াই হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান, বিতর্কিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, দ্রুততম সময়ে কাপড় সরবরাহ, মানহীন কাপড়সহ বিভিন্ন অনিয়ম হয়েছে ধাপে ধাপে। এর নেপথ্যে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের কেউ কেউ বিরোধিতা করলেও খোদা বকশের একক সিদ্ধান্তে পুলিশের পোশাক পালটে যায়। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইলেও খোদা বকশ চৌধুরী ক্রমাগত চাপে রাখেন। অনিচ্ছা সত্ত্বেও পুলিশ পরবর্তীসময়ে লৌহ রঙের পোশাক মেনে নেয়।
অভিযোগের বিষয়ে খোদা বকশ চৌধুরীকে একাধিকবার ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ করলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

পুলিশ সুপাররা পোশাক পরিবর্তনে একমত ছিলেন না
পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছরের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক নিয়ে সভা হয়। সেখানে ট্রায়াল হয়। পোশাকের সেই রং দেখে পুলিশের অনেকে ফেসবুকে প্রতিক্রিয়া দেখান। এরপর পুলিশের তখনকার আইজিপি বাহারুল আলম নতুন পোশাকের বিষয়ে সব জেলার পুলিশ সুপার ও ইউনিট প্রধানদের লিখিত মতামত চেয়ে চিঠি দেন। প্রত্যেকটি জেলার পুলিশ সুপার ও ইউনিট প্রধান পোশাক পরিবর্তনের বিষয়ে তাদের অনিচ্ছার কথা জানান। বিষয়টি আইজিপি তখনই সরকারকে জানান।
এরপরও সবশেষ গত জুলাইয়ে একটি ক্রাইম কনফারেন্সে সব ইউনিট প্রধান ও পুলিশ সুপারদের সঙ্গে একটি জুম মিটিং করেন আইজিপি বাহারুল আলম। সেখানেও পুলিশের পোশাকের বিষয়ে কর্মকর্তাদের মতামত চাওয়া হয়। ওই মিটিংয়েও কর্মকর্তারা নতুন পোশাকের বিষয়ে আপত্তি জানান। পুলিশ কর্মকর্তাদের আপত্তির পরও র‍্যাব, আনসার ও পুলিশের নতুন পোশাক চূড়ান্ত করে সরকার।

কাপড় কেনার দরপত্র পায় বিতর্কিত প্রতিষ্ঠান
পুলিশ সদর দপ্তরের সূত্রটি জানায়, তাড়াহুড়া করে ১৪১ কোটি টাকার কাপড় কেনার দরপত্র করা হয়। কাজ পায় বিতর্কিত প্রতিষ্ঠান নোমান গ্রুপ। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে মামলা রয়েছে। গত বছর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. নুরুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-দুর্নীতিতে অভিযুক্ত কোনো ব্যক্তি ও ব্যক্তির প্রতিষ্ঠান সরকারি কোনো কেনাকাটায় অংশ নিতে পারবে না বলে উল্লেখ রয়েছে। কিন্তু নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরও তার প্রতিষ্ঠান কাপড় কেনার কাজ পায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

‘পুলিশকে বানানো হয়েছে সিকিউরিটি গার্ড’
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন উপ-পরিদর্শক (এসআই) বলেন, আগে আমাদের যে পোশাক ছিল সেটি খারাপ না। মানুষ দূর থেকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারতো। আর এখন সিকিউরিটি গার্ডের সঙ্গে মিলিয়ে ফেলা হয়েছে পুলিশকে। কে পুলিশ আর কে সিকিউরিটি গার্ড মানুষের বুঝতে কষ্ট হয়। আমরা যারা রাস্তাঘাটে ডিউটি করি পোশাক নিয়ে আমাদেরই সবচেয়ে বেশি নেগেটিভ কথাবার্তা শুনতে হয়। দু-তিনবার ধুয়ে দিলে পোশাকের রং নষ্ট হয়ে যায়।

কিছুক্ষণ পরলেই গরম হয়ে যায় শরীর
ট্রাফিক রমনা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সার্জেন্ট বলেন, একটু হাত দিয়ে কাপড়টা দেখেন কত মোটা! এই দেশে এই কাপড় কীভাবে সিলেক্ট হয়? সিনিয়র কর্মকর্তারা তো এসি রুমে থাকেন। তারা রাস্তায় এসে দুই ঘণ্টা ডিউটি করলেই বুঝবেন। কিছুদিন পর রাস্তায় দাঁড়িয়ে তীব্র গরমে যখন ট্রাফিক পুলিশদের ডিউটি করতে হবে তখন এই পোশাক পরে থাকা কষ্টকর হবে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এসবির (ঢাকা) পরিদর্শক কামরুল হাসান তালুকদার বলেন, নতুন পোশাক অঙ্গীভূত আনসার, বসুন্ধরার সিকিউরিটির একটা মিল আছে। সমালোচনার কেন্দ্রে থাকা এই নতুন পোশাক ঐতিহ্য, জনআস্থা ও পেশাগত মর্যাদার প্রতীকী বৈশিষ্ট্য পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি। একই সঙ্গে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং ও আবহাওয়াগত বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

‘নতুন পোশাক আমরা কেউ পরতে চাইছে না’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ‘নতুন পোশাক পরিবর্তন করা সরকারের জন্য সহজ। কারণ পুলিশের সব সদস্য এখনো বানাননি, অল্প কয়েকজন বানিয়েছেন। শুধু মেট্রোপলিটন পর্যায়ে কিছু কর্মকর্তা। বরং নতুন পোশাক দিলে সরকারের অনেক টাকা অপচয় হবে। এক কথায় নতুন পোশাক আমরা কেউ পরতে চাচ্ছি না। বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। আগের পোশাক বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক।’
তিনি বলেন, ‘বিপুল অর্থ ব্যয়ে পোশাক পরিবর্তন না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সাপোর্ট বাড়ানোই যুক্তিযুক্ত হবে।

‘পোশাক পরিবর্তন একটি হঠকারী সিদ্ধান্ত’
সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, ‘পুলিশের পোশাক পরিবর্তন একটি হঠকারী সিদ্ধান্ত। পোশাক পরিবর্তন করে পুলিশকে পরিবর্তন করা যায় না। বেসরকারি বিভিন্ন সংস্থা এমনকি অনেক সিকিউরিটি গার্ডরা এ ধরনের পোশাক পরে। ফলে পুলিশের আত্মমর্যাদায় লেগেছে। এজন্য নতুন সরকার আসায় তারা দাবি করছে। আগে যে পোশাক ছিল জেলা ও মেট্রোপলিটনের জন্য সেটা ছিল সবচেয়ে ভালো।’

সবাই চাচ্ছেন ভিজিবল পোশাক
এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে সবাই চাচ্ছে একটি ভিজিবল পোশাক। কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই তখন পুলিশের পোশাক মানুষের চোখে পড়ে না। আমরাও চাচ্ছি এই পোশাক পরিবর্তন হোক। সরকারও এ ব্যাপারে কনসার্ন। আলোচনার মাধ্যমে সুন্দর একটি পোশাক দেওয়ার ব্যাপারে কমিটি করে দেওয়া হবে।’
আইজিপি বলেন, ‘শুধু পোশাক না পুলিশের মনের পরিবর্তন দরকার। মনটাকে সুন্দর করতে হবে। যত ভালো পোশাকই দেন না কেন পুলিশ যদি প্রকৃত সেবক হিসেবে কাজ না করে তাহলে কাজ হবে না। পজিটিভ অ্যাটিচিউড থাকতে হবে।’

‘নতুন পোশাক অর্থের অপচয় ছাড়া কিছুই না’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘পুলিশের নতুন পোশাক অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। পুলিশের পোশাক পরিবর্তনের কোনো দরকার ছিল না। এর সঙ্গে অর্থের সংযোগ রয়েছে, তখনই আমরা বলেছি পোশাকের চেয়ে পুলিশ সংস্কারের জন্য প্রয়োজন। অদৃশ্যভাবে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই পোশাক পরিবর্তন কি না তা খতিয়ে দেখা দরকার।’

পুলিশের পোশাকের বিবর্তন
একসময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। এই রঙের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। আমাদের এই অঞ্চল যখন ব্রিটিশশাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল, তবে প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না। কিছু সময় পর তাদের জন্য সাদা পোশাক করা হয়। কিন্তু এই পোশাক নিয়েও একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো- পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম পরে ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। এতে ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিচলিত হয়ে পড়তেন।
ফলে পোশাকের নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকে। ১৮৪৭ সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে পুলিশের ইউনিফর্ম হালকা হলুদ ও বাদামি রঙের করা হয়।
তারপর চা পাতা, পানি ব্যবহার করে সুতি কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের ওপর লাগানো হতো। ফলে পোশাকের রং খাকি হয়ে যায়। সেই বছরই পুলিশে খাকি রঙের পোশাক গৃহীত হয়।
মহান মুক্তিযুদ্ধের সময়ও বাঙালি পুলিশ সদস্যরা খাকি রঙের পোশাক ব্যবহার করেন। অনেকে অবশ্য সাদা পোশাকেও লড়াই করেছেন। তবে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০০৪ সালে। ওই বছর পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙের করা হয়।
জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র‌্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। এমনকি ২০০৯ সালেও কিছুটা পরিবর্তন আসে পুলিশ বাহিনীর পোশাকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com