/ অর্থনীতি / বাণিজ্য / পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 7 March, 2026 at 6:28 PM
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্বআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের প্রথম পেশাদার নারী পেইন্টারদের পাশে দাঁড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
নারীদের আর্থিক ক্ষমতায়নে ভূমিকা রাখা এসব নারী পেশাজীবীর জন্য একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ সহায়ক ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল সংযোগ, আর্থিক সুবিধা ও স্বাস্থ্যসেবা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ‘পিপল-ফার্স্ট’ দৃষ্টিভঙ্গি এবং ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নারীদের জন্য সুযোগ বাড়ানোর বাংলালিংকের প্রতিশ্রুতিও এ উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
একই সঙ্গে বার্জার পেইন্টসের ‘এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস’-এ নারী পেইন্টারদের অন্তর্ভুক্তির উদ্যোগকেও এটি সহায়তা করবে। দীর্ঘদিন ধরে পুরুষপ্রাধান্য থাকা এই পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোই এর লক্ষ্য।
এই অংশীদারিত্বের মাধ্যমে নারীদের জন্য তুলনামূলকভাবে অপ্রচলিত এ পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে চায় বাংলালিংক ও বার্জার পেইন্টস।
পাশাপাশি, ডিজিটাল সুবিধা প্রাপ্তির সুযোগ, আর্থিক অন্তর্ভুক্তি ও করপোরেট সহযোগিতা কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারে, সেই বিষয়টিও এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই কর্মসূচির আওতায় বার্জার পেইন্টস তাদের বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নারী পেইন্টারদের কারিগরি প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে তারা পেশাদারভাবে রং করার দক্ষতা অর্জন করেছেন এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে নারী পেইন্টারদের জন্য ডিজিটাল সংযোগ, বাড়তি আয়ের সুযোগ ও স্বাস্থ্যসেবার সুবিধা দিচ্ছে বাংলালিংক। এতে তারা স্বনির্ভর পেশাজীবী হিসেবে গড়ে উঠতে পারবেন এবং নিজেদের পেশায় এগিয়ে যেতে পারবেন।
উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি অংশগ্রহণকারী একটি করে বাংলালিংক সিম পাবেন। এটি তারা তাদের ব্যবসায়িক যোগাযোগ নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটের মাধ্যমে সেবা নিতে আগ্রহী গ্রাহকেরা সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়া থাকছে ইএমআই সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ। এ ক্ষেত্রে প্রাথমিক ডাউন পেমেন্ট দেবে বাংলালিংক। এর ফলে নারী পেইন্টাররা অনলাইনে শেখার সুযোগ পাবেন এবং ডিজিটাল মাধ্যমে নিজেদের সেবার প্রচার করতে পারবেন।
এ উদ্যোগে রয়েছে বাড়তি আয়ের সুযোগ। অংশগ্রহণকারীদের ‘বিএল পাওয়ার’ অ্যাপে এজেন্ট হিসেবে যুক্ত করা হবে। এর মাধ্যমে তারা মোবাইল রিচার্জ সেবা প্রদানের মাধ্যমে কমিশনবাবদ আয় করতে পারবেন। ফলে পেইন্টিংয়ের কাজের পাশাপাশি তাদের জন্য আরেকটি আয়ের পথ তৈরি হবে।
অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও এই উদ্যোগে গুরুত্ব পেয়েছে। ক্লিনিকলের সহযোগিতায় তারা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে এক বছরের জন্য আনলিমিটেড ডাক্তার পরামর্শ সেবা পাবেন।
এ ছাড়া তাদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা থাকবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা যাবে। পাশাপাশি জীবনবিমা সুবিধাও দেওয়া হবে।
এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমরা সব সময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিই। আমরা বিশ্বাস করি, ডিজিটাল অন্তর্ভুক্তি নারীদের জন্য স্বাধীন ও টেকসই জীবিকার নতুন পথ খুলে দিতে পারে। বার্জার পেইন্টসের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এসব অগ্রগামী নারীর পাশে থাকতে চাই—সংযোগ, ডিজিটাল সরঞ্জাম, আয়ের সুযোগ ও স্বাস্থ্যসেবা নিয়ে। এতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের পেইন্টিং শিল্পে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বার্জার সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগ সেই যাত্রার আরেকটি ধাপ। বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটের মাধ্যমে নারী পেইন্টারদের ‘এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস’ চালুর ফলে দক্ষ নারীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে গ্রাহকেরাও আরও স্বাচ্ছন্দ্য ও আস্থার সঙ্গে সেবা নিতে পারবেন। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে এবং এসব পেশাজীবীকে মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পাশে থাকায় বাংলালিংকের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন মাদক ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বিক্রির ঘটনা ...
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। ...
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
নারী সমতা ও সামাজিক পরিবর্তনে শিল্পকলার ভূমিকা তুলে ধরতে উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৫-২৬’ এর আওতায় ১৩টি অনুদান ...
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী ...
আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে
আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে
বেসরকারী উন্নয়ন সংস্থা আএসডিই বাংলাদেশের উদ্যোগে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর সহায়তায় বাংলাদেশের ৬০ হাজার ...
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের প্রথম পেশাদার নারী পেইন্টারদের পাশে দাঁড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষস্থানীয় ...
সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি
সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার ...
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক ...
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটে একের পর এক ছিনতাই এর ঘটনা  এবং ছিনতাইকারীদের আইনের আওতায় দ্রুত ব্যবস্থা  নেওয়ার নির্দেশ  দিয়েছেন প্রশাসনকে।  পুলিশ  প্রকৃত আসামি ...
১০
রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন' রাজধানী ঢাকার পল্টন এলাকায় দুস্থদের মাঝে সেহরি ও ইফতার ফুড ...
 
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান ...
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ এর ...
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম ...
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ মার্চ) সকালে ...
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
বসন্তের শুরুতেই আমের মুকুলে ছেয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। গ্রামাঞ্চল থেকে শহর, পুকুরপাড় থেকে বাড়ির আঙিনা-সবখানেই আমগাছ এখন মুকুলে ...
১০
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে ধূমপানের প্রবণতা কমে এসেছে। পরিবহনে ধূমপানের অভিযোগ করা হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরাই পদক্ষেপ নেয়, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com