|
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
নতুন বার্তা, ঢাকা:
|
গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসোসিয়েটসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়, যা প্রাইম ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড প্রদত্ত বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্টিলিটি ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মীনা আইভিএফ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াছমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে। |