|
রেড ক্রিসেন্টের প্রতিবেদন: ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
নতুন বার্তা, ঢাকা:
|
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।শনিবার (৭ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। রেড ক্রিসেন্টের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে-৫,৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১,০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় ও ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। সূত্র: আল–জাজিরা |