/ লাইফস্টাইল / ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 18 March, 2022 at 12:58 AM
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটিচারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্যেই রক্তে গ্লুকোজের মাত্রাটা পরখ করা উচিত। এতে অন্তত বোঝা যাবে আপনি ডায়াবেসটিসের ঝুঁকিতে আছেন কি না।
প্রায় সকল স্বাস্থ্যসচেতনরাই জানেন যে, ডায়াবেটিস দুই ধরনের রয়েছে- টাইপ ১ এবং টাইপ ২। আপনি কোনটার ঝুঁকিতে রয়েছেন? জানাটা অত্যাবশ্যক।  

টাইপ ১ ডায়াবেটিসকে 'ক্রনিক অটোইমিউন কন্ডিশন' বলা হয় যা সাধারণত শিশু বা বয়ঃসন্ধিকালে ধরা পড়ে। আর টাইপ ২ ডায়াবেটিস বাসা বাঁধে সাধারণত প্রাপ্তবয়স্কদের দেহে। অগ্ন্যাশয় যখন ইনসুলিন নামক হরমোন উৎপাদন বন্ধ করে দেয় তখন টাইপ ২ ডায়াবেটিস দেখা দেয়। এ অবস্থায় কোষগুলো গ্লুকোজ সংগ্রহ করে রক্ত থেকে।  
ডায়াবেটিস হলো কি না তা কেবল স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। প্রচলিত দুটো পরীক্ষা হলো এ১সি এবং প্লাজমা গ্লুকোজ পরীক্ষা। এখানে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসের লক্ষণগুলোর জানান দিচ্ছেন বিশেষজ্ঞরা।  
আমেরিকার সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরামর্শ দেয়, দেহের অতি সাধারণ কিছু লক্ষণ ডায়াবেটিসের অশনিসংকেত বহন করতে পারে। এগুলো বুঝতে পারলেই ডাক্তারের কাছে গিয়ে ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। এমনিতেই দুই ধরনের ডায়াবেটিসেরই কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এগুলো কথা অনেকেই জানেন। এর মধ্যে রয়েছে-

* প্রচণ্ড তৃষ্ণা পাওয়া
* বিশেষ করে রাতে ঘন ঘন মূত্র ত্যাগ করা
* অকারণে ওজন হ্রাস
* ক্ষুধা বেড়ে যাওয়া
* ঝাপসা দৃষ্টি
* হাতে ও পায়ে এক ধরনের অসাড়তা চলে আসা
* অবসাদ ভাব
* ত্বকে বেশ চুলকানি ও শুষ্ক হয়ে যাওয়া
* ক্ষত দ্রুত না শুকানো

টাইপ ১ ডায়াবেটিসের অন্যান্য লক্ষণ
এই লক্ষণগুলো খুব দ্রুত প্রকাশ পেতে পারে। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই এগুলো স্পষ্ট হয়। সাধারণত শিশু ও কিশোর বয়সীদের মাঝে প্রকাশিত হয়। যদিও যেকোনো বয়সেই এসব লক্ষণের দেখা মেলে। তবে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশের লক্ষণগুলো ৪-৬ এবং ১০-১৪ বছর বয়সীদের মাঝে দেখা দেয়। শিশুদের মাঝে যে সমস্যাগুলো দেখা দিতে পারে-

* হঠাৎ করেই এবং অকারণেই ওজন হ্রাস পাওয়া
* মেয়েদের বয়ঃসন্ধির আগে দিয়ে ইয়েস্ট সংক্রমণ
* মুখ থেকে ফলের গন্ধ বের হওয়া
* ফ্লু সংক্রমণে যা ঘটে, যেমন মাথা ঘোরানো, বমি, শ্বাস-প্রশ্বাসে অসুবিধা এবং জ্ঞান হারানো ইত্যাদি সমস্যায় ভুগতে থাকা।  

ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু ধরা পড়েনি- এমন অবস্থায় রক্তপ্রবাহে কিটোনেস নামক এক ধরনের পদার্থের সৃষ্টি হয়। তখনই ফ্লুয়ের লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। এ অবস্থাকে বলে 'ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস'। এটা স্বাস্থ্যের জরুরি অবস্থা হিসেবে বিবেচিত এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন।  

টাইপ ২ ডায়াবেটিসের অন্যান্য লক্ষণ
এই ধরনের ডায়াবেটিস আগেরটির তুলনায় অনেক ধীরগতিতে বাসা বাঁধে দেহে। কয়েক বছর ধরে তা চলতে পারে। সতর্কসংকেতগুলোও খুবই সূক্ষ্ম। এই ডায়াবেটিসের সুস্পষ্ট কোনো লক্ষণ মিলবে না। তবে কিছু বার্তা নজরে আসলেই পরীক্ষা করে ফেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে-

* সংক্রমণ সহজে না সারাই হওয়া এবং ক্ষত সহসা না শুকানো
* হাত এবং পায়ে অসাড় বোধ করা
* হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভোগা

এখন ডায়াবেটিস হলো কিনা তা বোঝার জন্য যেসব পরীক্ষা রয়েছে তার সম্পর্কে ধারণা নেওয়া যাক।  

এ১সি: এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় গত ২ থেকে ৩ মাসের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রার গড় ঠিক আছে কিনা। এ পরীক্ষা করতে খালিপেটে থাকা বা বিশেষ কোনো পানীয় গ্রহণের শর্ত নেই।  

ফাস্টিং প্লাজমা গ্লুকোজ (এফপিজি): এ পরীক্ষার জন্য কমপক্ষে ৮ ঘণ্টা আগ থেকে খালিপেটে থাকতে হয়।  

ওরাল গ্লুকোজ টলারেন্স (ওজিটিটি): ২-৩ ঘণ্টা সময় ব্যয় হবে এ পরীক্ষা করতে। প্রাথমিক অবস্থায় একবার আপনার রক্তে গ্লুকোজের মাত্রা পরখ করা হবে। এরপর দুই ঘণ্টার বিরতিতে নির্দিষ্ট মিষ্টি পানীয় গ্রহণের পর আবারও পরীক্ষা করা হবে।  

র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ টেস্ট: এই পরীক্ষা যেকোনো সময়ই করা যায়। এর জন্য খালিপেটে থাকার দরকার নেই।  

তবে পরীক্ষা করার আগে চিকিৎসকের সঙ্গে লক্ষণগুলো নিয়ে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া দরকার।  

টাইপ ১ ডায়াবেটিস হলে চিকিৎসকের পরামর্শ মেনে খাবারের সঙ্গে সঠিক ইনসুলিন এবং ব্যায়ামের মাধ্যমে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে। আর যদি টাইপ ২ ডায়াবেটিসে ভোগেন, তবে কেবল খাবার নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মাধ্যমেই সুস্থ থাকতে হবে। যদি অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে বেরিয়ে এসে গ্লুকোজ নিয়ন্ত্রণে সক্ষম হন, তবে এর মাত্রা স্বাস্থ্যকর সীমার নিচেও আনা যাবে না। এর জন্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আপনাকে সহায়তা করবে। ডায়াবেটিসের চিকিৎসাপদ্ধতি সময়ের সঙ্গে বদলাতে পারে।  

মনে রাখবেন, লক্ষণ থাকা সত্ত্বেও পরীক্ষা না করার কারণে ডায়াবেটিস খারাপের দিকে যেতে থাকে। আবার অনেক সময় প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো শনাক্ত করাও যায় না। ডায়াবেটিস হয়েছে নিশ্চিত হতে অনেক সময় একাধিক পরীক্ষারও প্রয়োজন হতে পারে।  

সূত্র: হেলথলাইন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে পাঠানো একটি হুমকির ইমেইল তদন্ত করে দেখছে পুলিশ। কয়েকদিন আগে পাওয়া এ হুমকির বার্তাগুলোর বিষয়ে দূতাবাসগুলো ...
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সরাসরি ক্রয়নীতির আওতায় (ডিপিএম) অনুমোদিত ৬টি এলএনজি কার্গোর একটিও এখনো বাংলাদেশে আসেনি। বরং তদবিরের কার্গো কিনতে গিয়ে সারা দেশে গ্যাসের ...
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মেঘনা ও সমুদ্র ঘেরা দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করা হচ্ছে। আগের প্রকল্পের ...
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
একশরও বেশি সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিক বলেছেন, বিশ্বের চোখের সামনেই ফিলিস্তিনকে মুছে ফেলার চেষ্টা চলছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ...
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
মন্ত্রিসভা পরিবর্তনের আলোচনায় বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘আতঙ্কে’ ছিলেন। কাঙ্ক্ষিত পারফরম্যান্সের অভাব এবং নানা বিতর্কের কারণে বাদ পড়ার আলোচনায় ছিল, এমন ...
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়েসহ ...
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার। এ ...
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বৈকাল সাড়ে ৫টায় হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
১০
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই ...
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
১০
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে নিষেধাজ্ঞা, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com