|
চর রুহিতায় চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা আবদুল মজিদ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুরে চলছে নির্বাচনী হাওয়া। চলছে নানান হিসাব নিকাশ। আর এসব হিসাব নিকাশের মধ্যে চর রুহিতায় ইউনিয়নে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনপ্রিয়তা অর্জন করছেন ছাত্রনেতা আবদুল মজিদ। ইতিমধ্যে সাধারণ ভোটারদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এখন শুধু দলীয় সিদ্ধান্তের অপেক্ষা। তিনি এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আবদুল মজিদ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক ও রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসছে আগামী ২১শে জানুয়ারি প্রথম ধাপে চররুহিতা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে আবদুল মজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। দল তাকে যথাযথ মূল্যায়ন করবেন বলেই তার প্রত্যাশা। আবদুল মজিদ বলেন, আমি চর রুহিতা ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ব্যক্তি উদ্যোগে এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার, মাদক নির্মূলে তরুণ সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করছি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। আশা করি দল আমাকে যথাযথ মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিবেন। |