|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। রোববার (২২ নভেম্বর) ভোরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামে অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশার এস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী কসমস ফিফটি মদ উদ্ধার করে ৫৯ বিজিবি। তবে এ অভিযানে কাওকে আটক করতে পারেনি বিজিবি। রোববার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মিডিয়া সেল।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রোববার ভোর সাড়ে ৫টায় মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আম বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ২৮ হাজার ৪ শত টাকার ৭১ বোতল ভারতীয় নেশার এস্কাফ সিরাপ এবং ৬৩ হাজার টাকার বিদেশী মদ কসমস ফিফটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। অধিনায়ক আরো জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। |