/ মতামত / গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
রায়হান আহমেদ তপাদার:
Published : Sunday, 22 November, 2026 at 4:00 PM
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতিযখন গণতন্ত্রকে বৃহত্তর আঙ্গিকের গতিময় একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, তখনই সুস্পষ্ট হয়ে ওঠে যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আছে, যা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কিছু নীতি বা ব্যবস্থার মাধ্যমে অর্জন করা যায় না। গণতন্ত্র একটি মূল্যবোধের বিষয়, যার নিরন্তর চর্চা প্রয়োজন, শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, ব্যক্তি ও সমাজ জীবনেও। গণতান্ত্রিক সংস্কৃতির অবিরাম চর্চার মাধ্যমেই একটি জাতির গণতান্ত্রিক ঐতিহ্যের পটভূমি গড়ে ওঠে এবং বজায়যোগ্য রূপ গ্রহণ করে।অনেকে ভাবতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর আশপাশে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা তাঁর অনুগত বা চাটুকার। কিন্তু তাঁরা নিছক চাটুকার নয়; আদতে বাস্তবতা একটু ভিন্ন।ওয়াশিংটন পোস্ট-এর সাবেক রাজনৈতিক কার্টুনিস্ট অ্যান টেলনেস বিষয়টি ভালোই জানেন। গত মাসে তিনি তাঁর চাকরি ছেড়ে দেন। কারণ, তাঁর সম্পাদক তাঁর আঁকা সর্বশেষ কার্টুনটি ছাপতে রাজি হননি। ওই কার্টুনে অ্যান টেলনেস অ্যামাজন ও ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ বেজোস, লস অ্যাঞ্জেলেস টাইমস-এর মালিক প্যাট্রিক সুন-শিয়ং, ওপেন এআইয়ের ধনী উদ্যোক্তা স্যাম অল্টম্যান, মেটার মালিক মার্ক জাকারবার্গ এবং কার্টুন চরিত্র মিকি মাউসকে ট্রাম্পের মূর্তির সামনে মাথা নত করে থাকার ছবি আঁকা হয়েছিল।টেলনেস তাঁর পদত্যাগের ব্যাখ্যায় লিখেছিলেন, ‘সংবাদ মাধ্যমের মালিকদের দায়িত্ব হলো মুক্ত গণমাধ্যম রক্ষা করা; কিন্তু একনায়কতন্ত্রের দিকে ঝুঁকে থাকা কারও অনুগ্রহ পেতে চাইলে তা কেবল মুক্ত গণমাধ্যমের ক্ষতিই করবে।’অনেক সমালোচকের মতো টেলনেসও মনে করেন, বড় ব্যবসায়ী ও ধনকুবেররা ট্রাম্পের আশীর্বাদ পেতে চাইছেন শুধু তাঁদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে এবং সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার আশায়। অনেকে মনে করতে পারেন, ট্রাম্পের আনুগত্য স্বীকার করে ধনকুবের ও বড় করপোরেশনগুলো যেন এক স্বৈরশাসকের কাছে মাথা নিচু করছে; কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো।আসলে বিলিয়নিয়ার ও বড় করপোরেশনগুলো ট্রাম্পের আনুগত্য স্বীকার করছে না। বরং তারা ট্রাম্পের প্রশাসনকে তাদের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

ট্রাম্প ক্ষমতায় থাকলে তাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারি নিয়ন্ত্রণ এড়িয়ে একদম মুক্ত পথে ব্যবসা চালাতে পারবেন। তাই বলা চলে, এই ধনী অভিজাত শ্রেণিই ট্রাম্পকে চালাচ্ছেন; ট্রাম্প তাঁদের চালাচ্ছেন না। এর সবচেয়ে বড় প্রমাণ, মার্ক জাকারবার্গ সম্প্রতি শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, ২০২৪ সালের শেষ প্রান্তিকে তাঁর কোম্পানির বাজার অংশীদারি বেড়েছে এবং প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা হয়েছে। তিনি বলেন, ‘এখন আমাদের কাছে এমন একটি মার্কিন প্রশাসন রয়েছে, যারা আমাদের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নিয়ে গর্বিত, যারা আমেরিকান প্রযুক্তির জয় চায় এবং বৈশ্বিকভাবে আমাদের মূল্যবোধ ও স্বার্থ রক্ষা করবে। এতে নতুন অগ্রগতি ও উদ্ভাবনের দুয়ার খুলবে।’ অর্থাৎ, ধনী ব্যবসায়ী ও বড় করপোরেশনগুলোর আসল লক্ষ্য তাঁদের মুনাফা রক্ষা করা। ট্রাম্প যদি সেই স্বার্থ পূরণ করতে পারেন, তাহলে তাঁর সামনে মাথা নিচু করতেও তাঁরা রাজি আছেন। এটি বোঝার সহজ উপায় হলো, গত এক বছরে ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্ক বিশ্লেষণ করা। যেমন ইলন মাস্ক, মিরিয়াম অ্যাডেলসন এবং লিন্ডা ম্যাকমাহোন-এই ধনকুবেররা ট্রাম্পের ২০২৪ সালের প্রচারাভিযানে শত শত মিলিয়ন ডলার ঢেলেছেন। নির্বাচনের পর মাস্ক, অল্টম্যান, বিবেক রামাস্বামী, অ্যাপলের টিম কুকসহ অ্যামাজন, মেটা, ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান স্যাকস-এর মতো বিশাল করপোরেশনগুলো ট্রাম্পের অভিষেক তহবিলে ১৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া ডিজনি- এবিসি ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানির মামলায় ১৫ মিলিয়ন ডলার এবং মেটা তাঁকে নিষিদ্ধ করার জন্য ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এই বিপুল অঙ্কের বিনিয়োগ দেখে বোঝা যায়, ধনকুবেররা মূলত ট্রাম্প প্রশাসনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান। তাঁরা হয়তো সরকারি চুক্তি, নীতিগত সুবিধা কিংবা প্রেসিডেন্টের ওপর সরাসরি প্রভাব রাখার জন্যই তাঁকে সমর্থন দিচ্ছেন। সম্প্রতি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি করেছে। 

তবে তাঁর পদত্যাগের ঘটনা আরও আগেই ঘটতে পারত। অভিযোগ ছিল, চীনের এক গুপ্তচরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর রাজনৈতিক মিত্ররা বিষয়টিকে গুরুত্ব দেননি। ফলে হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে বহাল ছিলেন। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নীতিনির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। হুয়াংয়ের পদত্যাগের এক সপ্তাহের কিছু বেশি সময় আগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। কিন্তু তাঁর সমর্থিত অনেক প্রার্থীই নির্বাচনে হেরে যান। সবচেয়ে বড় ধাক্কা আসে টেক্সাসে। সেখানে ডেমোক্র্যাটরা সিনেটের একটি আসন, গভর্নর পদ, অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি আসনেই জয়ী হয়। মাস্কের জন্য এই পরাজয় বিশেষভাবে বেদনাদায়ক। কারণ, তিনি তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের বড় অংশ টেক্সাসে সরিয়ে নিয়েছেন এবং সেখানকার রিপাবলিকান নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।আমরা সাধারণত ধরে নিই, নির্বাচনে শেষ পর্যন্ত বড় অঙ্কের টাকাই জয়-পরাজয় নির্ধারণ করে। তাই বিপুল অর্থ ব্যয় করেও ধনকুবেরদের পছন্দের প্রার্থীরা হেরে গেলে তা স্বস্তির খবর হয়ে ওঠে। কিন্তু কোনো প্রার্থী পরাজিত হলেই ধনকুবেরদের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়ে যায় না। ট্রাম্পের আমলে হুয়াং যেভাবে রাজনৈতিক সুরক্ষা পেয়েছেন, সেটিই দেখায়, সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করার আরও অনেক পথ তাঁদের হাতে রয়েছে। ধনসম্পদ ও রাজনৈতিক ক্ষমতার এই যোগসাজশ কীভাবে ভাঙা যায়, সেটিই ২১ নভেম্বর প্যারিসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ধনকুবেরতন্ত্র বিরোধী প্রথম সম্মেলনের মূল আলোচ্য বিষয়। এর প্রথম কাজ হলো এমন নিয়মকানুন ভেঙে দেওয়া, যার সুযোগে অতিধনীরা নিজেদের সম্পদকে নিয়ন্ত্রণহীন রাজনৈতিক ক্ষমতায় রূপান্তর করতে পারেন। 

রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ধনকুবেরদের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রয়োজন নেই। তাঁরা নির্বাচনী প্রচারে অর্থ দেন, সংবাদমাধ্যমের মালিক হন এবং নীতিনির্ধারকদের কাছে বিশেষ সুযোগ পান। এভাবে তাঁরা নিজেদের ব্যবসার জন্য করছাড় ও সরকারি ভর্তুকি আদায় করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত সম্পদকর বাতিলের পক্ষে প্রচারে ৩০ জন ধনকুবের ২৯ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করেছিলেন। তাঁদের প্রচার সফলও হয়। আবার ট্রাম্পের মতো কেউ কেউ নিজেদের ব্যবসায়িক স্বার্থ বিসর্জন না দিয়েই রাষ্ট্রক্ষমতায় প্রবেশ করেন। এভাবে একটি দুষ্টচক্র তৈরি হয়। দুর্বল আইনকানুনের সুযোগে ধনীরা বিপুল সম্পদের মালিক হন। এরপর আইনজীবী ও হিসাবরক্ষকদের বিশাল দল নিয়োগ করে বেনামি কোম্পানির আড়ালে নিজেদের সম্পদ লুকিয়ে রাখেন। সেই অর্থ দিয়ে রাজনৈতিক প্রভাব কেনেন। পরে নিজেদের সুবিধামতো আইন ও নীতি তৈরি করান। এতে তাঁদের সম্পদ ও ক্ষমতা আরও বাড়ে। জবাবদিহি না থাকায় দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং গণতন্ত্র দুর্বল হয়। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ নয়, যেখানে অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাব কেনা যায়। যুক্তরাজ্যে ২০১৫ সালে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলগুলোকে দেওয়া অনুদানের মাত্র ১ শতাংশ এসেছিল ১০ লাখ পাউন্ড বা তার বেশি অর্থ দানকারীদের কাছ থেকে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশে। ধনকুবেরেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও ভোটারদের প্রভাবিত করতে পারেন। গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গবেষকেরা দেখেছেন, মেটা বিদেশে অবস্থানকারী ব্যবহারকারীদের অর্থায়নে ১ হাজার ৬০০টির বেশি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করেছে। অথচ ব্রাজিলের আইন বিদেশি অর্থায়নে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করে। নির্বাচনের কাছাকাছি সময়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেন, মেটার অ্যালগরিদম ব্রাজিলের নির্বাচনী বিতর্কে একটি পক্ষের বক্তব্যকে অন্য পক্ষের তুলনায় বেশি মাত্রায় সীমিত করেছে। মেটার কর্মীদের অভ্যন্তরীণ প্রতিবেদনেও দেখা যায়, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রচার সীমিত করা হচ্ছিল। 

অন্যদিকে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে বেশি সুপারিশ করা হচ্ছিল। মেটা পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে একে কারিগরি ত্রুটি বলে দাবি করেছে। ব্যাখ্যা যা-ই হোক, ঘটনাটি দেখিয়ে দিয়েছে, ভোটাররা কী দেখবেন ও শুনবেন, তা নির্ধারণে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কতটা বেশি।রাজনৈতিক দল পরিচালনা ও নির্বাচনী প্রচারের জন্য অর্থ প্রয়োজন। মানুষ যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তাতে অর্থসহায়তা দেওয়ার অধিকারও তাঁদের রয়েছে। কিন্তু কয়েকজন ধনকুবের যখন লাখ লাখ সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেন-এমন সিদ্ধান্তের ওপর অসামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, তখন গণতন্ত্র বিপদের মুখে পড়ে। তবে আশার কথা, ভোটাররা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। নেপালে তরুণদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের ফলে একটি ব্যবস্থাবিরোধী দল ক্ষমতায় এসেছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের ১৪ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। এসব ঘটনা দেখায়, জবাবদিহির দাবি রাজনৈতিক সংস্কারের পথ খুলে দিতে পারে। তখন কার কত টাকা আছে, তার ওপর রাজনৈতিক প্রভাব নির্ভর করবে না। তবে শুধু রাজনৈতিক অনুদানের সীমা বেঁধে দিলেই চলবে না। প্রকৃতপক্ষে কোনো কোম্পানি বা সম্পদের মালিক কে, তা প্রকাশ করতে হবে। অবৈধ অর্থ লুকানোর সুযোগ তৈরি করে এমন আইনি ফাঁকফোকর বন্ধ করতে হবে। সরকারি পদ ব্যবহার করে যাঁরা নিজেদের সম্পদ বাড়ান, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সরকারি ভর্তুকি ও চুক্তি বণ্টনে করপোরেট লবিস্টদের প্রভাবও কঠোরভাবে সীমিত করতে হবে।গণতন্ত্রের পথযাত্রা বড় মসৃণ নয়। এর জন্য চাই গণতান্ত্রিক সংস্কৃতির পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের নিরন্তর চর্চা-ব্যক্তিজীবনে, সমাজজীবনে ও রাষ্ট্রীয় জীবনে। গণতান্ত্রিক সংস্কৃতির জন্য পর্যাপ্ত প্রেক্ষিত তৈরি করতে পারে গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম।

লেখক: গবেষক ও কলাম লেখক, লন্ডন থেকে 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ...
২
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ...
৩
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
কক্সবাজারের রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)  ...
৪
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কক্সবাজারের রামুতে মরহুম আহমেদুল হক চৌধুরী স্মৃতি খোন্দকারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার ...
৫
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ...
৫
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি ...
৭
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এ লক্ষ্যে তার নামে স্কলারশিপ চালু করা হয়েছে এবং তরুণ ...
৮
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
৯
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও ...
১০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৩
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৪
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৫
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় শিক্ষার্থী ও হোটেল স্টাফদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তীব্র ...
৭
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৮
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। কার্যক্রম নিষিদ্ধ ...
৯
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
১০
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com