/ আন্তর্জাতিক / পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 20 November, 2026 at 10:38 PM
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদনপাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, প্রতিবেদনটির তথ্য ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩২। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল। ফলে চারটি যুদ্ধবিমানের সংখ্যা কম দেখানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আগের প্রতিবেদনে ছিল ৩৫টি রাফায়েল

ফ্লাইটগ্লোবালের আগের সংস্করণে, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল। কিন্তু সর্বশেষ সংস্করণে সেই সংখ্যা কমিয়ে ৩২ করা হয়েছে। অর্থাৎ, আগের হিসাবের তুলনায় তিনটি এবং ভারতের কেনা মোট বিমানের তুলনায় চারটি কম দেখানো হয়েছে।

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের ও আটটি দুই আসনের যুদ্ধবিমান। সর্বশেষ ডিরেক্টরিতে রাফায়েল ডিএইচ ও ইএইচ- দুই ধরনের বিমান মিলিয়ে সক্রিয় বহরে ৩২টি উল্লেখ করা হয়েছে। তবে কোন চারটি বিমান বাদ পড়েছে কিংবা কেন সংখ্যা কমানো হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেয়নি ফ্লাইটগ্লোবাল।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকেই প্রশ্ন

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও ছিল বলে দাবি করে পাকিস্তান।

ভারতীয় বিমানবাহিনী সংঘাতে বিমান হারানোর বিষয়টি স্বীকার করলেও কতটি এবং কোন ধরনের বিমান হারিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সে সময় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক। তবে পাকিস্তানের চারটি রাফায়েল ভূপাতিত করার দাবির বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ফ্লাইটগ্লোবালের নতুন হিসাব প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করেছে, নতুন হিসাব তাদের আগের দাবিকে সমর্থন করছে। তবে ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে চারটি রাফায়েল যুদ্ধবিমান সংঘাতে ধ্বংস হয়েছে- এমন কোনো তথ্য বা প্রমাণ দেওয়া হয়নি।

প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বললেন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা

ফ্লাইটগ্লোবালের এই হিসাব প্রত্যাখ্যান করেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি প্রতিবেদনটির তথ্যসূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিওয়ারি ফ্লাইটগ্লোবালকে তাদের তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, আগেও একই সূত্র থেকে রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিতে নির্দিষ্ট কয়েকটি বিমানের সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু ওই নম্বরের বিমানগুলো পরবর্তী সময়ে বিভিন্ন মহড়া, এমনকি আন্তর্জাতিক মহড়াতেও অংশ নিয়েছে।

ভারতের প্রথম নারী রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে সংঘাতের সময় পাকিস্তানের হাতে বন্দি হওয়ার গুজবের কথাও উল্লেখ করেন তিনি। ওই দাবি পরে ভুল প্রমাণিত হয়েছিল। তিওয়ারির মতে, আগের এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় নতুন প্রতিবেদনটির তথ্যসূত্রও যাচাই করা উচিত।

৩৬টি বিমানের রক্ষণাবেক্ষণ চেয়ে দরপত্র

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ফ্লাইটগ্লোবালের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, প্রতিবেদনে উল্লেখ করা তথ্য ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়নি।

এ ছাড়া ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চেয়ে দরপত্র প্রকাশ করেছিল। প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এই দরপত্রও নতুন প্রতিবেদনের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি করছে।

সামরিক বিমানবহরের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য ব্যবহার করে ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরি তৈরি করা হয়েছে। উন্মুক্ত তথ্য, বিমান শনাক্তকরণ, ফ্লাইট-সংক্রান্ত রেকর্ড ও প্রতিরক্ষা বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে সামরিক বিমানের বহর সম্পর্কে হিসাব করে প্রতিষ্ঠানটি। তবে কোনো বিমান মেরামত, রক্ষণাবেক্ষণ বা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে।

তবে ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে ভারতের রাফায়েল বহরের সংখ্যা কমানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় চারটি রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কি না, তা এই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ ...
২
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৩
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ ...
৪
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ...
৫
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক ...
৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ...
৭
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
৮
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং ...
৯
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
১০
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৪
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৫
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
৫
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৯
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
১০
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com