/ সারাদেশ / বিচ্ছিন্ন গোপালগঞ্জ
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
নতুন বার্তা, গোপালগঞ্জ:
Published : Friday, 20 November, 2026 at 12:27 AM
বিচ্ছিন্ন গোপালগঞ্জকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এর মধ্যে বিএনপি দলীয় সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে কর্মস্থলে যেতে পারছেন না সাধারণ মানুষ, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। রোগী ও স্বজনদেরও পড়তে হয়েছে চরম বিপাকে। বৃহস্পতিবার সকাল থেকেই সদরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট, পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে সরজমিন অবস্থান নিতে দেখা যায়।
সরজমিন দেখা যায়, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে থাকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান দেন তারা। অনেকের মাথায় ছিল হেলমেট, হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত অস্ত্র হাতে তাদের মহড়া দিতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই মহড়ায় যুক্ত হন। মাইকে বাজানো হয় ৭ই মার্চের ভাষণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। লঞ্চঘাট মোড় এলাকায় ছিল সবচেয়ে বেশি উপস্থিতি। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছ ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করে কয়েকজন। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও ছিল একই চিত্র। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দু’জনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী এম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। সড়ক অবরোধের কারণে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল বিচ্ছিন্ন কয়েকটি অংশে। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে যাত্রীদের নামতে হচ্ছে। পরে অন্য যানবাহনে গন্তব্যের দিকে যেতে হয়।
অনেককে বৃষ্টিতে ভিজে হেঁটে চলাচল করতে দেখা যায়। নীলা মাঠ এলাকা থেকে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন নারী। তাদের দু’জন জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। কোনো যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে হচ্ছে। সকাল-সন্ধ্যা পর্যন্ত শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি। জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, তারাও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কর্মসূচির প্রভাবে শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিম উজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। একই দিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন দেয়ার ঘটনা ঘটে। দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপি’র কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়ার ঘটনাও ঘটে। এদিকে সকাল থেকে ঘোনাপাড়া এলাকায় কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ বিভিন্ন অস্ত্র হাতে তাদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের দৃশ্যমান তৎপরতা সীমিত ছিল। কোথাও কোথাও দূরত্ব বজায় রেখে বিজিবি’র টহল দিতে দেখা গেছে। মহাসড়ক অবরোধ, অস্ত্র হাতে মহড়া, একের পর এক হামলা ও অগ্নিসংযোগে গোপালগঞ্জে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। বৃষ্টি ভেজা শহরের সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম, দোকানপাট বন্ধ, যানবাহন অচল। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন জেলাবাসী।
এদিকে গত বুধবার রাত থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর যন্ত্রের সাহায্যে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়। রাতভর ঢাকা-খুলনা মহাসড়ক ছাড়াও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে।
শুধু সড়ক অবরোধ নয়, হামলার শিকার হয়েছে বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও। বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালের ভেতরে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। আকস্মিক হামলায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন। হামলাকারীরা হাসপাতালের জানালা ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। প্রাথমিক পর্যায়ে তারা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যান।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে জানানো সম্ভব হবে।
জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
২
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে ...
৩
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৪
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ...
৫
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
৫
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
৭
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
৮
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার ...
৯
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
১০
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ...
 
১
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
২
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৩
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৪
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত ...
৫
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৫
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৭
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মিটিয়ে ফেলা ও সালিসের নামে বেআইনি শাস্তি দেওয়ার অন্তত ৪৪টি ঘটনার তথ্য পেয়েছে কনস্টিটিউশন ওয়াচডগ (সিডব্লিউ)। ...
৮
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা। থানার আঙিনা, সিআইডি’র ...
৯
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
১০
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com