|
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি
সাতক্ষীরা প্রতিনিধি:
|
গ্রামীণ ব্যাংক সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল শাখার মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা।বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। ব্যাংকের নাইট গার্ড আব্দুস সালাম গাজী বলেন, রাত ১টার দিকে মোটরসাইকেলে দুই তিনজন যুবক এসে মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠাই। সেখানে গিয়ে পুলিশ টায়ার পোড়ানোর আলামত পেয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। |