/ সারাদেশ / শীতের শুরুতে অকাল বৃষ্টিতে সাতক্ষীরায় ভোগান্তি; ফসল ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা
শীতের শুরুতে অকাল বৃষ্টিতে সাতক্ষীরায় ভোগান্তি; ফসল ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Thursday, 19 November, 2026 at 11:15 PM
শীতের শুরুতে অকাল বৃষ্টিতে সাতক্ষীরায় ভোগান্তি; ফসল ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কানভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হতেই সাতক্ষীরায় হঠাৎ বৃষ্টি জনজীবনে বড় ধরনের ছন্দপতন ঘটিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে খেটে খাওয়া দিনমজুর, ভ্যান ও রিকশাচালক থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে বৃষ্টি ঝরার কারণে শ্রমজীবী মানুষের স্বাভাবিক আয়-রোজগারে ভাটা পড়েছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও যাত্রী ও কাজের অভাবে ভ্যান-রিকশাচালক ও দিনমজুরদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি বৃষ্টির কারণে নিয়মিত ক্লাসে যাওয়া-আসায় ব্যাঘাত ঘটায় বিপাকে পড়েছেন বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।
অকাল এই বৃষ্টিতে পাকা আমন ধান কাটা ও সরিষা আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রথম দিনেই ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করা সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কলারোয়া এলাকার কৃষক গোলাম রসুল বলেন, ধান কাটব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। জমিতে পানি জমে গেলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হবে; বৃষ্টি না থামা পর্যন্ত মাঠে নামা যাচ্ছে না।

সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার গোপাল দাশ বলনে, সকাল থেকে বৃষ্টি থাকায় রাস্তায় যাত্রী কম, কাজও মিলছে না। সারাদিন ভিজে ভ্যান চালিয়ে বা কাজের খোঁজে ঘুরে যে আয় হলো, তাতে সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, বৃষ্টি তো আজকে সকাল থেকেই মূলত শুরু হলো। একদিনেই তো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় না। কালকেও থাকবে, রবিবার পর্যন্ত থাকার একটা নির্দেশনা আমরা পেয়েছি। কিন্তু তারপরেও রোদ উঠে গেলে বা আবহাওয়া ভালো হয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই দিনের আগে নিরূপণ করা যাবে না।
তিনি আরও জানান, যারা লেট লাগিয়েছিল, তাদের ধান এখনো কাটা হয়নি। বৃষ্টিতে ধান কাটতে পারবে না, পরিপক্ক হতে একটু দেরি হবে। ঝড় না হলে খুব বেশি সমস্যা হবে না, তবে ঝড় হলে ধান গাছ নুয়ে পড়ে বীজ রাখা যায় না বা ধানের কোয়ালিটি নষ্ট হয়। আর সরিষার ক্ষেত্রে যারা ১৫-২০ দিন আগে লাগিয়েছিল, চারা হয়ে গেছে—সেখানে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। আপাতত কৃষকদের নালা কেটে জমি থেকে পানি অপসারণের পরামর্শ দিচ্ছি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এদিন ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি ঝড়ের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তিন নম্বর সতর্কসংকেত আর বাড়বে না। আগামীকালও (শুক্রবার) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই শীত খুব বেশি নামবে না; তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অসময়ের বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় যেসব রোগের ঝুঁকি বাড়ে। নভেম্বরের মাঝামাঝি শীতের শুরুতে হঠাৎ বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশের ওপরে উঠে যাওয়ায় পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার আকস্মিক ওঠানামা রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে; ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।
যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা: সর্দি-কাশি ও ভাইরাল জ্বর: হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া ও বৃষ্টিতে ভেজার কারণে রাইনোভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সক্রিয় হয়ে শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয়। এতে গলাব্যথা, নাক বন্ধ, হাঁচি-কাশি ও শরীর ব্যথাসহ ভাইরাল জ্বর হতে পারে।
প্রতিরোধ: ভিজে গেলে দ্রুত ভেজা কাপড় বদলে শরীর মুছে শুকনো পোশাক পরুন। কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গল এবং আদা, তুলসী ও মধুর চা পান করা উপকারী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
২
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে ...
৩
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৪
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ...
৫
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
৫
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
৭
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
৮
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার ...
৯
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
১০
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ...
 
১
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
২
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৩
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৪
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত ...
৫
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৫
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৭
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মিটিয়ে ফেলা ও সালিসের নামে বেআইনি শাস্তি দেওয়ার অন্তত ৪৪টি ঘটনার তথ্য পেয়েছে কনস্টিটিউশন ওয়াচডগ (সিডব্লিউ)। ...
৮
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা। থানার আঙিনা, সিআইডি’র ...
৯
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
১০
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com