/ নারী / নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 15 November, 2026 at 4:08 AM
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতনদিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় আসেন। বেঁচে থাকার তাগিদে নেন গৃহকর্মীর কাজ। কিন্তু শহরে এসেও তার জীবনে স্বস্তি ফেরেনি। ঢাকায়ও তাকে সেই স্বামীর নির্যাতনের শিকার হতে হচ্ছে।
২৬ বছর বয়সি কাকলির গল্পও প্রায় একই। স্বামীর নির্যাতনের একপর্যায়ে ঘরে বন্দি হন তিনি। পরে এক আয়ের সহায়তায় ঢাকায় এসে গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু গৃহকর্মী নারীদের শুধু শারীরিক নির্যাতনই সইতে হয় না, বেতনের টাকাও কেড়ে নেয় স্বামীরা। ২২ বছরের রেবেকা মাস শেষে বেতন পেলেই স্বামী তা ছিনিয়ে নেন। নিজের প্রয়োজনে এক টাকাও রাখতে পারেন না তিনি। প্রতিবাদ করলে গালাগাল ও মারধর করা হয়। ৩০ বছরের কীয়া দুই ছেলের পড়াশোনা ও খাবারের জন্য কিছু টাকা জমাতে চেয়েছিলেন। এ কারণে স্বামী তাকে মারধর করেন। পরে তাকে ছেড়েই চলে যান। এখন একা হাতেই সন্তানদের বড় করছেন তিনি।

ঢাকায় নারী গৃহকর্মীদের দাম্পত্য জীবনে এমন সহিংসতার চিত্র উঠে এসেছে এক গবেষণায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তিন শিক্ষক বুশরা জামান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মুনিরা সুলতানা এই গবেষণা করেছেন। ‘দাম্পত্য সহিংসতা : ঢাকায় অভিবাসী নারী গৃহকর্মীদের ওপর একটি গবেষণা’ শীর্ষক এই প্রবন্ধটি পুলিশ স্টাফ কলেজের জার্নালের জুলাই-ডিসেম্বর ২০২৫ সংখ্যায় প্রকাশিত হয়েছে। ঢাকার মিরপুর ও পুরান ঢাকার বস্তিতে থাকা ২২ থেকে ৪০ বছর বয়সি আটজন নারী গৃহকর্মীর অভিজ্ঞতা এতে তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, স্বামীর শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা, আর্থিক নিয়ন্ত্রণ, বেতন কেড়ে নেওয়া, গালাগাল ও মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন তারা। জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে এলেও নির্যাতন পিছু ছাড়েনি; বরং নারীর আয় ও অর্থনৈতিক সক্ষমতা তাদের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

নির্যাতন থেকে বাঁচতেই শহরে আসা : গবেষণায় দেখা গেছে, উন্নত জীবনের আশায় নয়, মূলত স্বামীর নির্যাতন, স্বামী পরিত্যক্ত হওয়া বা আর্থিক সংকটের কারণেই বেশির ভাগ নারী ঢাকায় আসেন। কাকলি বা রোজিনার মতো অনেকেই কাজ করার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ৩৮ বছর বয়সি হেলেনার স্বামী জুয়া খেলে সব সম্পদ নষ্ট করেন। পাওনাদারদের চাপের ক্ষোভ তিনি স্ত্রীর ওপর ঝাড়তেন। স্বামীর নির্যাতন ও ঋণের চাপ থেকে বাঁচতে হেলেনা ঢাকায় আসেন। কিন্তু স্বামী ঢাকায় এসেও একই ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

আয় বাড়লে বাড়ে স্বামীর ক্ষোভ : নারীরা উপার্জন শুরু করলে অনেক স্বামী তা মেনে নিতে পারেন না। স্ত্রী পরিবারের প্রধান উপার্জনকারী হলে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বিরোধ আরও বাড়ে। ৩৫ বছর বয়সি সোনিয়া ঢাকায় এসে গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু স্বামীর অনিয়মিত আয় ও অভাবের অজুহাতে তার ওপর শারীরিক নির্যাতন চলতেই থাকে। ৪০ বছর বয়সি মরজিনার অবস্থা আরও খারাপ। তিনি পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ার পর স্বামীর নির্যাতন আরও বেড়ে যায়। স্ত্রীর আয় ও অর্থনৈতিক ভূমিকা স্বামীর কাছে নিজের কর্তৃত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করা এবং মারধর করা হতো।

মানসিক নির্যাতনেও ক্ষতবিক্ষত : শারীরিক ও আর্থিক নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন গৃহকর্মীরা। ৩২ বছর বয়সি শারমিন নিজের আয় দিয়ে সংসার চালান। কিন্তু তার স্বামী তার কাজকে তুচ্ছতাচ্ছিল্য করেন। অন্যের ঘর মোছার কাজ ছাড়া তিনি কিছু পারেন না বলে অপমান করেন। শারমিন জানান, কখনো কখনো স্বামীর কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। গবেষকরা জানান, শুধু মারধরই নয়, নারীর উপার্জন কেড়ে নেওয়া, চলাফেরা নিয়ন্ত্রণ করা এবং আত্মমর্যাদায় আঘাত করাও বড় ধরনের দাম্পত্য সহিংসতা।

আইনি সুরক্ষার অভাব : গৃহকর্মীদের কাজের বড় অংশই অনানুষ্ঠানিক। তাদের আয় ও কর্মঘণ্টার কোনো আইনি সুরক্ষা নেই। অনেক নারী আর্থিক নির্যাতন বা স্বামীর হাতে বেতন হারানোর পরও প্রতিকার পাওয়ার পথ জানেন না। সামাজিক লজ্জা ও আর্থিক নির্ভরতার কারণে তারা মুখ বুজে সহ্য করেন। এই অবস্থা থেকে উত্তরণে গৃহকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছেন গবেষকরা। কর্মসংস্থানের স্বীকৃতি ও নিরাপদ বেতন ব্যবস্থার ওপর জোর দিয়েছেন তারা। পাশাপাশি নির্যাতিত নারীদের জন্য আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, শুধু কর্মসংস্থানই নারীকে সহিংসতা থেকে মুক্তি দেয় না; নারীর আয় ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর তার নিজের অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
২
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় ...
৩
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
৪
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৫
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
৫
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৯
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ...
১০
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com