|
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার উইন ক্র্যাক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। বৃহস্পতিবার বিকালে ৫৯ বিজিবির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছেন।আটক যুবক ভোলাহাট উপজেলার ফুটানীবাজার এলাকার চামুচা গ্রামের মনজুর রহমানের ছেলে মিঠুন (৩৩)। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ভোলাহাট সীমান্ত এলাকার চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামী মিঠুনকে ৩৪ বোতল ভারতীয় উইন ক্র্যাক্স নেশার সিরাপসহ আটক করা হয়। অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত নেশার সিরাপ ও আটক মিঠুনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে নজরদারী বৃদ্ধিসহ যে কোন চোরাচালান ও পাচার রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। |