|
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
মাদক বিক্রি, সেবন ও সরবরাহ এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটি রহনপুরের উদ্যোগে উপজেলার রেলস্টেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ইমামুল হুদা প্রমুখ। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি নিরব মরণঘাতক। বর্তমানে দেশের অন্যান্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত জেলা গোমস্তাপুরেও এর বিস্তার ঘটেছে। এতে সরবরাহকারী ও বিক্রেতারা কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে তাদেরকে ধ্বংসের মুখে পতিত করছে। কেও বুঝে আবার কেওবা না বুঝে মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পরিবার-সমাজে বিশৃংখলার সৃষ্টি করছে। এছাড়া নানারকম অসামাজিক কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। আর তাই এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসীর পাশপাশি প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সর্বস্তরের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ রহনপুর পৌর এলাকার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। এ সময় মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। |