|
বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছের ক্ষতি
এমরান কাদেরী, বোয়ালখালী, চট্টগ্রাম :
|
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক মো. রিদোয়ান খাঁন জানান, গত জানুয়ারিতে ৭৫ হাজার টাকা ব্যয়ে রুই, বিগহেড, পাঙ্গাস, নাইলোটিকা ও কার্প জাতীয় মাছ চাষ শুরু করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে মাছ তোলার পরিকল্পনা ছিল। এর আগেই বিষ প্রয়োগে মাছগুলো মেরেফেলা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |