/ সারাদেশ / নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী বহিষ্কারে অধ্যক্ষের নোটিশ, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক
নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী বহিষ্কারে অধ্যক্ষের নোটিশ, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
Published : Thursday, 12 November, 2026 at 11:16 PM
নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী বহিষ্কারে অধ্যক্ষের নোটিশ, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকচাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারী কলেজের ৩৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারের একটি নোটিশকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে জেলা জুড়ে। বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত ওই নোটিশে নড়েচড়ে বসেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতে শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। তবে কলেজ পর্যায়ে ঝরে পড়া রোধ করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা হলেন- কামরুজ্জামান, রুহন আলী, আবু বকর সিদ্দিক রিফাত, ওমর হাবিব, শওকত নুর, নুর, আরিফ মাহমুদ, শাহিন আলম, আলিফ ইসলাম, সিয়াম আলী, সুমাইয়া ইয়াসমিন, তামীম, রাফি হোসেন, আতিক হাসান রিফাত, মেহেদি হাসান, মেহেদী হাসান, সাগর আলী, মেহেদি হাসান, মাহফুজ আহমেদ, মসিউর রহমান রাহাত, সামিম বিশ্বাস, মেহেদি হাসান জিহাদ, নবি, মাহমুদ আক্তার হাবিব, নায়েম আলী, দুরন্ত মুর্মু, কামাল আলী, আল মুহিব জুনাইদ, আতিকুল রহমান, শরিফুল ইসলাম শাইফ, নাসিফ, সাহিদুজ্জামান, মাইনুল ইসলাম মঈন, গালিব হোসেন এবং শাহাদাত হোসেন।

কিন্তু কি আছে ওই নোটিশে আর কেনইবা এমন সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নেয়া ৩৫ জন শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নে ফলাফল খুবই খারাপ লক্ষ্য করা গেছে। মূল্যায়নে দেখা যায় ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রাক-নির্বাচনী পরীক্ষায় তাদের কেও পাশ করেননি। এদিকে প্রাক-নির্বাচনি পরীক্ষায় একযোগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উত্তরপত্র জমা না দেয়া অথবা পরীক্ষার খাতায় কোন উত্তর না লিখা কিংবা লিখেও শূন্য নম্বর পাওয়ার বিষয়টিকে সাদা খাতা জমা দেয়ার শামিল এবং শিক্ষার প্রতি অবহেলা ও সংবেদনশীল হিসেবে দেখছেন কলেজ প্রশাসন। আর তাই আগামী তিন কার্য দিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে শিক্ষার্থীদের। অন্যথায় কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি শিক্ষাবোর্ডের সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ওই নোটিশে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, নবাবগঞ্জ সরকারী কলেজ রাজশাহী বোর্ডের মধ্যে একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই এই কলেজ থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। কিন্তু প্রাক-নির্বাচনী পরীক্ষায় এমন আচরন ও ফলাফল আমাদের হতাশ করেছে। আর তাই কলেজের লেখাপড়ার মান বজায় রাখতেই এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হলেও তারা পড়াশোনা করেনি। এই কারণে ফলাফল খারাপের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীকে কলেজে রাখার চেয়ে না রাখাই ভালো। তবে ৩৫ জনের মধ্যে অনেকেই উত্তরপত্রে কিছু লিখেছিল, কিন্তু মূল্যায়নে শূন্য নম্বর পেয়েছে। আর তাই এ নোটিশকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় এমন ফলাফলে কঠোর অবস্থান নিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের ...
২
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ পাবে ৩০ মিলিয়ন ...
৩
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের ...
৪
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ...
৫
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ হয়ে উঠছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল ...
৫
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব।’আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ...
৭
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার উইন ক্র্যাক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড ...
৮
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম ...
৯
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন ...
১০
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
৫
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ...
৭
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৮
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৯
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
১০
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের পর মার্কিন ডলারের মানে পতন ঘটেছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক দিনেই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com