/ সারাদেশ / সিলেট সীমান্তে আ.লীগের সাবেক এমপির গোপন সমাবেশ আগাম তথ্য থাকা সত্ত্বেও সমাবেশ ঠেকাতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন
সিলেট সীমান্তে আ.লীগের সাবেক এমপির গোপন সমাবেশ আগাম তথ্য থাকা সত্ত্বেও সমাবেশ ঠেকাতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন
বিশেষ প্রতিবেদক, সিলেট:
Published : Thursday, 12 November, 2026 at 11:09 PM
সিলেট সীমান্তে আ.লীগের সাবেক এমপির গোপন সমাবেশ আগাম তথ্য থাকা সত্ত্বেও সমাবেশ ঠেকাতে ব্যর্থতা নিয়ে প্রশ্নশিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া করে আয়োজন করা হয় রাজনৈতিক সমাবেশ। ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এসে বক্তব্য দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য রনজিত চন্দ্র সরকার। ৬ মিনিট ৩৩ সেকেন্ডের বক্তব্য শেষে আবারও সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যান বলে দাবি স্থানীয় সূত্রের। এ ঘটনায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে সুনামগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সমাবেশের তথ্য পাওয়া গেছে। এদিকে রনজিত সরকারের গোপন সভার আস্তানা ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বুধবার ভোরে বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ২ রিসোর্ট কর্মীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, এক থেকে দেড় মাস সিলেট নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন জমায়েত চলছিল। আগাম তথ্য থাকার পরও রনজিত সরকারের সমাবেশ ঠেকাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া :রোববার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্ট ভাড়া নেওয়া হয়। রোকন নামের একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। খাওয়াদাওয়া শেষে আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য রনজিত সরকার। স্থানীয় সূত্রের দাবি, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর রিসোর্টে উপস্থিত হয়ে ৬ মিনিট ৩৩ সেকেন্ড বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যান। তবে কীভাবে তার আসা-যাওয়া ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সীমান্ত এলাকার বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম জানান, রিসোর্টটিতে সমাবেশের তথ্য পাওয়া গেছে। আটক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। ওই সমাবেশে কে কে উপস্থিত ছিলেন, সেসব তথ্য তারা মিয়া পুলিশকে জানিয়েছেন।

ফেসবুকে বক্তব্য, বাড়িতে অগ্নিসংযোগ : সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি সমাবেশে দেওয়া বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। সেখানে বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি। ওই রাতেই সিলেট নগরীর গোপালটিলায় তার বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া রাতারগুলে রনজিত সরকারের সমাবেশের তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়। একটি বিশেষায়িত গোয়েন্দা সূত্রের দাবি, এক থেকে দেড় মাস ধরে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশাসহ বিভিন্ন থানায় দায়ের করা মামলার পলাতক আসামিদের সিলেট নগরীর কয়েকটি স্থানে ভাড়া বাসায় জড়ো করা হচ্ছিল। নগরীর কয়েকটি আবাসিক এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান এবং প্রায় রাতেই ৫০ থেকে ৬০ জনের জমায়েতের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা-এমন দাবি সূত্রটির। সমাবেশের তথ্য সামনে আসার পর সংশ্লিষ্টদের খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। সমাবেশ ও পিকনিক আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা থানার একাধিক টিম। সমাবেশে রনজিত সরকারের পেছনে থাকা ব্যানার ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার ও বুধবার কয়েক দফায় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সরকারি ফোন নম্বরে কল করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।

এদিকে বিএনপি হাইকমান্ডের একটি সূত্রের দাবি, আগাম তথ্য থাকার পরও রনজিত সরকারের সমাবেশ ঠেকাতে ডিআইজি ও সিলেট জেলা পুলিশ কেন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, তা খতিয়ে দেখছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার টানিয়ে রিসোর্ট ভাড়া নিয়ে এই গোপন সভার আয়োজন করা হয়েছিল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বুধবার এখলাছুর রহমান তারা মিয়াকে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মধ্যনগর থানায় আরও একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সাবেক সংসদ-সদস্য রনজিত সরকারের গোপন সমাবেশের সঙ্গে তারা মিয়া জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সিলেটে রনজিত অনুসারীদের মিছিল, তিন ছাত্রলীগ কর্মী আটক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্মসম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ-সদস্য রনজিত চন্দ্র সরকারের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী পাকড়াও হয়েছেন। শাহপরাণ (রহ.) থানা পুলিশ মঙ্গলবার রাতে তাদের আটক করে। তারা সিলেট নগরের টিলাগড় এলাকায় ঝটিকা মিছিল করছিলেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মোহিন উদ্দিন , মাহিন মিয়া, মকবুল হোসেন নাহিদ। তাদের কাছ থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরা, পোড়া টায়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রনজিত সরকারের টেলিফোন নির্দেশে ঝটিকা মিছিল করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের ...
২
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ পাবে ৩০ মিলিয়ন ...
৩
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের ...
৪
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ...
৫
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ হয়ে উঠছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল ...
৫
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব।’আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ...
৭
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার উইন ক্র্যাক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড ...
৮
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম ...
৯
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন ...
১০
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
৫
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ...
৭
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৮
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৯
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
১০
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের পর মার্কিন ডলারের মানে পতন ঘটেছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক দিনেই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com