|
চাপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ইজি বাইক জব্দসহ আটক ৩ যুবক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হোরাইনসহ ৩ যুবককে আটক করতে সক্ষম হয় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি ইজি বাইক জব্দ করে ৫৯ বিজিবি। রাতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ সকল তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু।আটক যুবকরা হলো- জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকার সুরানপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে এনায়েতুল্লাহ শিমুল (২০), পাঁচটিকরি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাসুদ রানা আসিক (৩০) এবং বিরেশ্বরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৪৫)। অধিনায়ক কর্নেল কাজী আল আমিন অপু জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনস্ত সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল দুইটি ইজি বাইক থামিয়ে তল্লাশি চালিয়ে আসামী শিমুল, আসিফ ও আনোয়ারকে ২ লক্ষ ৫০ হাজার টাকার ২৫ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। অধিনায়ক আরো জানান, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২ লক্ষ টাকার দুইটি ইজি বাইক জব্দ করে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আসামীসহ ইজি বাইক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। |