|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে নেশার সিরাপ ও মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নেশার সিরাপ, হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সোনামসজিদ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৩৭০ বোতল নেশার সিরাপ এস্কাফ এবং রাতে চকপাড়া সীমান্ত এলাকায় অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। রাতে বিজিবি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু।এ বিষয়ে অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এবং চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় প্রথম অভিযানে সন্ধ্যা পৌণে ৭টায় ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তওে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মনিরুলের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে মালিক বিহীন ৩৭০ বোতল নেশার সিরাপ এস্কাফ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে অপর এক অভিযানে একই দিন রাত ৮টায় ব্যাটালিয়নের চকপাড়া বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে একই উপজেলা ও ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ১ শত গ্রাম হেরোইন ও ৬ শত গ্রাম গাঁজা উদ্ধার করে। অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু আরো জানান, উদ্ধারকৃত নেশার সিরাপ, হেরোইন ও গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের ভয়াবহতা ও সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। |