|
চাঁপাইনবাবগঞ্জে ৩০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। বুধবার (৪ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ।আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া এলাকার মুক্তারী বেগম ও রফিকুল ইসলামের ছেলে আসাদুল (৪০) এবং একই এলাকার জলেনুর বেগম ও তৈয়ব আলী তেনুর ছেলে রজিবুল হক (২৯)। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের দিক নির্দেশনায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমানের তত্ত¡াবধানে এসআই তারেক মাহমুদের নেতৃত্বাধীন একটি দল মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের আহসান হাবিবের রাইস মিলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ লক্ষ টাকার ৩ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইনসহ আসাদুর ও রজিবুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীদ্বয় হেরোইন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। |