|
চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে পাওয়া নবজাতকের দায়িত্বে রাজশাহীর বেবি কেয়ার হোম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগানে বালুর স্তূপের ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিয়েছে রাজশাহীর বেবি কেয়ার হোম। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মাজহারুল ইসলাম।তিনি জানান, উদ্ধার হওয়া নবজাতকের প্রকৃত কোন অভিভাবকের খোঁজ এখনো পাওয়া যায়নি। তাই শিশুটির সার্বিক তত্ত্বাবধানে রাজশাহীর বেবি কেয়ার হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এজন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এদিকে গতকাল বুধবার শিশুটি উদ্ধারের পর স্থানীয় অনেকেই তার দায়িত্ব নিতে চেয়েছে। আমরা তাদের সাধুবাদ জানায়। তবে যেহেতু সবকিছুর একটা রিতিনীতি রয়েছে সেহেতু সরকারী রিতিনীতি মেনেই নবজাতককে রাজশাহী বেবি কেয়ার হোমে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে তবেই সেখানে হস্তান্তর করা হচ্ছে। তিনি আরো জানান, এখন যদি কোন পরিবার বা কোন নি:সন্তান দম্পত্তি নবজাতকটিকে দত্তক নিতে চান তবে নিয়মনীতি মেনেই সেখান থেকে নিতে পারবেন এবং সাবালক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি শিশুটির খোঁজখবর নিতে পারবে। প্রসঙ্গত, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগানের বালুর স্তুপ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল বালুর ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে সাথে নিয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করেন। এদিকে ওই সময় অনেকে শিশুটির দায়িত্ব নিতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা স্থানীয়দের মতামতের ভিত্তিতে রাজশাহী বেবি কেয়ার হোমে শিশুটিকে হস্তান্তরের সিদ্ধান্ত নেন এবং বুধবার দুপুরে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। |