|
চাঁপাইনবাবগঞ্জে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা ও নতুন ডিলারের কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে রশিদ ছাড়াই ৫ বস্তা ডিএপি সার বিক্রির অভিযোগে একটি সার ডিলার প্রতিষ্ঠানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রহনপুর পৌরসভায় অবস্থিত সারের ডিলার মোসা. সুফিয়া বেগমের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কবীর ট্রেডার্সকে এই জরিমান করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ।এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসাইন বলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় অবস্থিত সারের ডিলার মোসা. সুফিয়া বেগমের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কবীর ট্রেডার্স থেকে নিয়ম বহির্ভূতভাবে পাঁচ বস্তা ডিএপি সার বিক্রি করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং নবনিয়োগপ্রাপ্ত সার ডিলার তাজ ট্রেডার্সের স্বত্ত¡াধিকারী মো. মনিরুজ্জামান জীবন। পরে সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় সাধারণ মানুষ সেগুলো আটক করে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে খবর দেয়। কৃষি কর্মকর্তা আরো জানান, এ সময় সার বিক্রির অনিয়মের বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ নিয়ম বহির্ভূত ও রশিদ বিহীন সার বিক্রির দায়ে কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং একই সাথে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদন্ডে দন্ডিত করে সাজা দেন। পরে উদ্ধারকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। |