|
আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
নুন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টানা চতুর্থ দিনের মতন আজও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকেরা। এদিন সকালে মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।এসব ঘটনায় আন্দোলনকারীদের দমনে স্ট্যাম্প হাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিরপুর এলাকায় মিছিল করতে দেখা গেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোলচত্তর এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। পরে ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নাম্বার এলাকায় স্ট্যাম্প হাতে নেতাকর্মীদের মিছিল দিতে দেখা যায়। এসময়, মিছিল থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। |