/ অপরাধ / মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার
মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 3 November, 2026 at 1:14 AM
মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজারপোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য জানিয়েছেন।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আজও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার  অভিযান অব্যাহত রয়েছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তার থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা দুই হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


এদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে কাজে লাগিয়ে মিরপুরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ। তারা অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিলেন। আন্দোলনের আড়ালে বড় ধরনের নাশকতার পরিকল্পনাও ছিল তাদের।

ডিবির দাবি, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তারা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছিল।

এদিকে আজ সোমবার সকাল থেকেই মিরপুরে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সেখানে পুলিশের দাঙ্গা দমনের যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।

সকাল পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি গলি দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে। পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকায়ও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপনগর এলাকা থেকে বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশ দিয়ে প্রশিকা মোড়ের দিকে আসছিলেন। তারা সড়কে নামার চেষ্টা করলে বেলা ১১টার দিকে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ ও পথচারীদের চলাচলেও কোনো বিঘ্ন দেখা যায়নি।

'সীমান্তের ওপারের ইশারায় অস্থিতিশীল'

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন।

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়। তাদের জীবন মানের উন্নতি হয় এবং তাদের সমস্ত বিষয় বিবেচনা রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে সে বিষয়টি (ন্যূনতম মজুরি) নির্ধারিত হয়। এটা উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে নির্ধারিত হবে।

পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাইবোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিকালে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে মন্ত্রী চলমান আন্দোলন ও তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে কথা আলোচনা হবে।

পরিস্থিতি উন্নতি না হলে কারখানা বন্ধ রাখবেন মালিকরা

পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা। গতকাল রবিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শিল্পাঞ্চলে অসন্তোষের উদ্ভুত পরিস্থিতিতে, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র উত্তরা অফিসে গতকাল রবিবার সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে মজুরি বোর্ড গঠন হওয়ার পরও যদি শ্রমিকরা কাজে যোগ না দেন, তাহলে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা কাজ না করেন, তাহলে রোজ রোজ কারখানা চালু রাখা কঠিন হবে। সেক্ষেত্রে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবে মালিকরা।

শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় গতকাল রবিবার ৫২৯টি কারখানা তাদের উৎপাদন কাজ চালাতে পারেনি বলেও জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ...
২
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির ...
৩
আগারগাঁও মেট্রো স্ট্রেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
আগারগাঁও মেট্রো স্ট্রেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।সোমবার (২ নভেম্বর) ...
৪
২৬ সালের নির্বাচন ইউনূসের ‘মেটিকুলাস ডিজাইন’ : হারুনুর রশিদ
২৬ সালের নির্বাচন ইউনূসের ‘মেটিকুলাস ডিজাইন’ : হারুনুর রশিদ
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’। কারণ জামায়াতে ইসলামকে সন্তুষ্ট করতে ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে দলটির ...
৫
কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে
কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর বিনিয়োগ করা ৫০ শতাংশ শেয়ারের একটি ইটভাটা জোরপূর্বক দখল এবং আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে স্থানীয় ...
৫
তদারকিতে গিয়ে একই সড়ক দুইবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের দুই সাংসদের, এলাকাবাসীর ক্ষোভ
তদারকিতে গিয়ে একই সড়ক দুইবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের দুই সাংসদের, এলাকাবাসীর ক্ষোভ
সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। সড়কটির নির্মাণ কাজ সকালে উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বর্তমান ...
৭
আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘দুই কবর’ ঘিরে চাঞ্চল্য, চলছে ঝাড়ফুঁকের মহোৎসব
আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘দুই কবর’ ঘিরে চাঞ্চল্য, চলছে ঝাড়ফুঁকের মহোৎসব
বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরের মেঝেতে ‘দুটি কবর জেগে ওঠার’ দাবিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিক কবরের প্রচারণায় সেখানে ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী
দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী
দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা ...
১০
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে চালু থাকা দুটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৩
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৪
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৫
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ...
৫
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
৭
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৮
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
৯
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
১০
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com