|
নড়াইলে ৭৫ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: শাহীনুজ্জামান,নড়াইল :
|
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জাহিদ মোল্যা(২৬) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জাহিদ মোল্যা(২৬) নড়াইল জেলার কালিয়া থানাধীন পারবিষ্ণুপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। গত ০১ নভেম্বর'২৬ নড়াইল জেলার কালিয়া থানাধীন ০২নং পুরুলিয়া ইউনিয়নের অন্তর্গত পারবিষ্ণুপুর গ্রামে আসামির নিজ বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইদ্রিস আলী এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই(নিঃ) শেখ জাহিদুল ইসলাম ও এএসআই(নিঃ) মোড়ল আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জাহিদ মোল্যা(২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭৫(পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। |