|
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ১৯৪ বোতল নেশার সিরাপ ও ২০ বোতল মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে নেশার কফ রিলিফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং বিদেশী মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্যরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি’র মিডিয়া সেল।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, আম বাগানের ভেতর পরিত্যাক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতেরো রশিয়া চামাগ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল কফ রিলিফ সিরাপ, ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোদকা বিদেশী মদ এবং ৮ বোতল রয়েল স্টেগ সুপিরিয়র হুইসকি বিদেশী মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে এসআরবি-৫। পরে উদ্ধারকৃত ১৯৪ বোতল নেশার সিরাপ ও ২০ বোতল বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। |