/ সারাদেশ / ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
আসাদ হোসেন রিফাতঃ
Published : Friday, 16 October, 2026 at 1:15 AM
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়:  প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরালালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট চেনা কঠিন হয়ে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। অসাধু ব্যবসায়ীরা নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে ভেজাল বীজ বাজারজাত করায় সাধারণ কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।
কৃষকদের মতে, বর্ষা পরবর্তী রবি মৌসুমে চরাঞ্চলে ধান চাষের সুযোগ থাকে না। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম এবং ফলন বেশি হওয়ায় ভুট্টাই এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। প্রতি বছর অক্টোবর মাস থেকেই চর এলাকায় আগাম জাতের ভুট্টা রোপণ শুরু হয়। কিন্তু গত বছর ভেজাল বীজ কিনে আর্থিক ক্ষতির মুখে পড়ায় এবার শুরুতেই তৈরি হয়েছে ভয় ও সংশয়।
সম্প্রতি ১০ অক্টোবর পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বানিয়াপাড়া এলাকায় ‘বীজ আইন ও বিধিমালা’ অমান্য করে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার অপরাধে একটি গোডাউন সিলগালা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস। সেখানে হাতীবান্ধার আল-আমিন নামের এক ব্যক্তির নির্দেশে ‘বাহুবলী-৫৫৫’ (বিজেতা সীডস) জাতের মোড়কে বীজ প্যাকেটজাত করা হচ্ছিল বলে শ্রমিকরা জানায়। যদিও আল-আমিনের দাবি, ভারত থেকে বীজ আমদানি করে কোম্পানির সরবরাহ করা ব্র্যান্ডের মোড়কেই তা প্যাকেটজাত করা হচ্ছিল।
অন্যদিকে, ‘বিজেতা সীডস’ কোম্পানির বীজ কিনে প্রতারিত হয়ে ব্যবসায়ীদের লাপাত্তা হওয়া এবং কৃষকদের কান্নার একটি পুরনো ভিডিও প্রতিবেদন নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয় খুচরা বিক্রেতাদের প্রতিও কৃষকদের আস্থা তলানিতে ঠেকেছে।
গড্ডিমারী চর এলাকার কৃষক আরমান ও সোনা মিয়া জানান, গোডাউন সিলগালা ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সংবাদের কারণে বীজ কেনা নিয়ে তারা ভীষণ দ্বিধাদ্বন্দ্বে আছেন। ধুবনী গ্রামের কৃষক আব্দুল মজিদের মতে, অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক। তবে গ্রাম পর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকি বা পরামর্শ না পাওয়ার অভিযোগও করেন তিনি।

​এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হারুন মিয়া জানান, মাঠ পর্যায়ের সকল বীজ ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গত ৭ অক্টোবর উপজেলায় প্রায় ৫০০ জন সংশ্লিষ্ট অংশীজনকে সঙ্গে নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে।

​তিনি আরও বলেন, "অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ বীজ বাজারজাত করতে না পারেন, সে লক্ষ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। এরপরেও যদি কোনো কোম্পানি বা বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তবে জেলা বীজ প্রত্যয়ন অফিস ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অন্তত পাঁচটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহতসহ আরও ১০ জন আহত হয়েছেন। ...
২
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
এগারো মাস আগে তাকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। আজ সেই সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ...
৩
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
৪
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর পোস্ট অফিসের পোস্টমাস্টার না থাকায় পোস্টম্যানকে পোস্টমাস্টারের দায়িত্ব দেওয়া হয়। তিনি অনভিজ্ঞ ও একই সাথে পোস্টম্যানের ...
৫
প্রকৃত শিক্ষায় নজর না দিলে শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষা চিন্তা ...
৫
পূজায় ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর
পূজায় ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে ...
৭
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৮
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৯
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
১০
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন, থাকবে স্ট্রাইকিং পেট্রোল
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন, থাকবে স্ট্রাইকিং পেট্রোল
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৩
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৪
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৫
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৮
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৯
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
১০
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com