/ অপরাধ / সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ
সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Tuesday, 13 October, 2026 at 8:02 PM
সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণতথ্যপ্রযুক্তির সহায়তায় গত সেপ্টেম্বর মাসে ৮৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ ২২ হাজার ২৮০ টাকা উদ্ধার করেছে সংস্থাটি। একই সময়ে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ দশমিক ৫৮ কেজি গাঁজা এবং ৪ দশমিক ৩৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) এপিবিএন সদর দপ্তরের ‘ল অ্যান্ড মিডিয়া শাখা’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে এপিবিএনের বিভিন্ন ইউনিট তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে এসব সাফল্য অর্জন করেছে।

এপিবিএনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি তিনটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তিনটি হ্যাকড ই-মেইল অ্যাকাউন্ট এবং একটি হ্যাকড টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৬০৫ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার, গ্রেফতার ১২

এপিবিএনের বিভিন্ন ইউনিটের মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ দশমিক ০৫৮ কেজি গাঁজা, ১৭ দশমিক ২৫ লিটার মদ, ৬৭৩ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৫ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। করা হয়েছে গ্রেফতার ১২ জনকে।

এ ছাড়া একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

সাড়ে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সেপ্টেম্বর মাসে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ দশমিক ৩৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৮ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৭৫ টাকা। এ ঘটনায় ২২টি মামলা হয়েছে এবং ২৭ জনকে গ্রেফতার  করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অভিযানে ৪৪০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৮ কেজি ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার ৬২ কেজি প্রসাধনসামগ্রী, ৭৫০ ফুট কারেন্ট জাল, তিনটি মোটরসাইকেল,২৭৭টি শাড়ি ও থ্রি-পিস, ৩০৯ কেজি খাদ্যদ্রব্য, ২৬২ কেজি কাপড় এবং ২ কেজি ওষুধ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি ইমিটেশন গয়না, তিনটি এলইডি মনিটরসহ জিপিএস ট্র্যাকার, ফ্যান ও সৌরবিদ্যুতের প্যানেল-ব্যাটারি এবং চোরাই মালামাল বিক্রির ৫ হাজার ২৫০ টাকা। এ ছাড়া ৩২ হাজার ৫৬০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক আইন ভঙ্গ, জরিমানা ১২ লাখ টাকা

ট্রাফিক আইন প্রয়োগের অংশ হিসেবে ৪১৮টি মামলায় ১২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিভিন্ন অভিযানে ৪২ লাখ ৬৭ হাজার ৩৯৯ টাকা জরিমানা আদায় ও সাজা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে ৫২টি মামলা হয়েছে এবং ৩৪৯ জনকে গ্রেফতার  করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অভিযানে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন এজাহারনামীয় আসামি এবং চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুরি, মারামারি, সড়ক দুর্ঘটনা, অপহরণ, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন ও দস্যুতাসহ বিভিন্ন ঘটনায় মামলা ও গ্রেফতারের ঘটনা রয়েছে। দস্যুতার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অবৈধ একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ছয় শিশু উদ্ধার

সেপ্টেম্বর মাসে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ছয়টি নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় একটি মামলা হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ওই এলাকা থেকে ৫৫ হাজার ৮৮০ টাকা, ৩০টি ইট ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে এপিবিএনের ৮, ১৪ ও ১৬তম ব্যাটালিয়নের মাধ্যমে মোট ৪৩টি জিআর ও সিআর মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং মামলাগুলো তদন্তাধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এপিবিএন জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির বিভিন্ন ইউনিট অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
ডায়াবেটিসের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত আমরা। কিন্তু কখনো কি ‘ডাবল ডায়াবেটিস’ বা যুগ্ম ডায়াবেটিস কথাটি শুনেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসস্বাভাবিকভাবেই এ ...
২
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
ইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে ...
৩
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ...
৪
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ...
৫
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও অনার এক্স৬ই। এতে রয়েছে শক্তিশালী ...
৫
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের উদীয়মান তারকা ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটি ...
৭
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা ...
৮
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পুজা মন্ডপে সরকারী অনুদানের ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ ...
৯
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
১০
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫-৭ শতাংশ হলেও সড়কের জায়গা দখল করে ৭০ শতাংশ। যানজটের কারণে ঢাকায় বছরে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৫
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৭
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৮
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
৯
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com