/ অপরাধ / সাবেক এসপি আব্দুল্লাহ আরেফ ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পাহাড়, দুদক মামলা ও দখলের চাঞ্চল্যকর তথ্য
সাবেক এসপি আব্দুল্লাহ আরেফ ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পাহাড়, দুদক মামলা ও দখলের চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক:
Published : Monday, 12 October, 2026 at 6:44 PM, Update: 12.10.2026 6:49:58 PM
সাবেক এসপি আব্দুল্লাহ আরেফ ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পাহাড়, দুদক মামলা ও দখলের চাঞ্চল্যকর তথ্য
ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতি মাধ্যমে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের মুখে পড়া বিতর্কিত সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আরেফ বাধ্যতামূলক অবসরে গিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ডিআইজি পরিচয়ে অভিনব প্রতারণা, তদবির বাণিজ্য, ফ্ল্যাট দখল এবং মাদক ও মানবপাচারের সিন্ডিকেট পরিচালনার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছেন। এমনকি তাঁর এই অপরাধ সাম্রাজ্যের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন স্ত্রী ফারজানা আবেদীন।

দুদক ও অনুসন্ধানী সূত্রে জানা গেছে, অ্যান্টি টেররিজম ইউনিট ও নৌ-পুলিশের সাবেক এসপি আব্দুল্লাহ আরেফের নিজ নামে ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৮২৬ টাকা এবং তাঁর স্ত্রী ফারজানা আবেদীনের নামে ১ কোটি ৮১ লাখ ৮২ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মিলেছে। এই দম্পতির সম্পদের সঠিক হিসাব যাচাই করতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারা অনুযায়ী ইতোমধ্যে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও অনুসন্ধানে আরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

র‍্যাংক ব্যাজ নিয়ে অভিনব প্রতারণা ও গুলশানে বিলাসবহুল জীবন:
চাকরিতে থাকাকালীন বিসিএস (পুলিশ) ক্যাডারের এই সদস্য ২০ বছর পূর্তি উপলক্ষে অতিরিক্ত ডিআইজির দৃশ্যমান পোশাকি ‘পিপস’ বা র্যাংক ব্যাজ পেলেও তাঁর পদোন্নতি হয়নি; তিনি বহাল ছিলেন এসপি পদেই। কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের দিয়ে সেই ব্যাজ পরানোর ছবি তুলে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করতেন তিনি। বর্তমানে বাধ্যতামূলক অবসরে যাওয়ার পরও নিজের ফ্ল্যাটের নামফলকে ‘অবসরপ্রাপ্ত’ শব্দুলোপ করে নিজেকে ‘অতিরিক্ত ডিআইজি’ হিসেবে পরিচয় দিয়ে বেপরোয়া প্রতারণা চালিয়ে যাচ্ছেন।

গুলশান-১ এর ২৪ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ৩৮০০ স্কয়ার ফুটের বিলাসবহুল ফ্ল্যাটটি কাগজে-কলেমে স্ত্রী ফারজানা আবেদীনের নামে হলেও এর প্রকৃত মালিক আব্দুল্লাহ আরেফ নিজেই। ওই ভবনের ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি ভবনটির ম্যানেজার জাহিদুল হোসেনকে সঙ্গে নিয়ে প্রতি মাসে ফ্ল্যাট মালিকদের সার্ভিস চার্জ, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ছাদের মোবাইল টাওয়ারের ভাড়ার লাখ লাখ টাকা আত্মসাৎ করে ভাগাভাগি করেন। জাহিদুল হোসেন তাঁর সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের প্রধান সহযোগী। এই চক্রের ভয়ে মুখ খুলতে সাহস পান না অন্য ফ্ল্যাট মালিকরা।

ফ্ল্যাট দখল ও সিলগালা কক্ষ ভাঙার পাঁয়তারা:
অভিযোগ রয়েছে, গুলশানের ওই ভবনে পলাতক এক সাবেক মন্ত্রীর ছেলের মালিকানাধীন ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ইতিমধ্যে দখল নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। এছাড়া সরকারি অর্থ আত্মসাতের মামলায় আদালতের নির্দেশে সিলগালা করা একই ভবনের দ্বিতীয় তলার কালাম নামের আরেক ব্যক্তির ফ্ল্যাটটিও দখলের পাঁয়তারা চালাচ্ছেন তিনি। বাথরুমের পাইপ সংস্কারের মিথ্যা অজুহাতে গুলশান থানায় তালা ভাঙার আবেদন করে ভেতরে ঢোকার কৌশল নিয়েছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।

ভবনটির পার্কিং ফ্লোরে একটি ল্যান্ড ক্রুজার, একটি প্রাডো, একটি বিএমডব্লিউ, একটি নোয়া, একটি প্রিমিও ও একটি হাইব্রিড কারসহ বেশ কয়েকটি দামি গাড়ি রয়েছে, যেগুলোর মালিক আব্দুল্লাহ আরেফ ও তাঁর স্ত্রী। গুলশানের এই ফ্ল্যাটকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছেন শক্তিশালী তদবির বাণিজ্য চক্র।

চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং জমি দখলের ইতিহাস:
এর আগে চাকরি দেওয়ার প্রলোভনে গরিব কৃষকদের জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া, অর্থ আত্মসাৎ ও তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগের সত্যতা পেয়েছিল পুলিশ সদর দপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানবপাচার ও মাদকের সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে ২০২৩ সালের ২৯ আগস্ট কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নদী তীরবর্তী চর চামারদহ এলাকার আকছাইল মৌজায় কৃষকদের জমি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলেন ভুক্তভোগীরা। ক্ষমতার অপব্যবহার করে কৃষকদের কৃষি জমি জোরপূর্বক দখল করার অভিযোগে থানায় জিডি ও অভিযোগ দেওয়া হলেও সে সময় কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছিলেন অসহায় কৃষকরা।

বাধ্যতামূলক অবসরে যাওয়ার পরও থামেনি এই সাবেক পুলিশ কর্মকর্তার বেপরোয়া দুর্নীতি ও অপরাধমূলক কার্যক্রম। বর্তমানে তিনি গুলশান এলাকায় আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী-এমপিদের ফ্ল্যাট দখলের নতুন মিশনে নেমেছেন। দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে এই ভয়ংকর প্রতারক দম্পতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
২
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন ...
৩
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে পাশের দেশ ভারত থেকে এসেছে  সহোদর দুই যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার ...
৪
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
লক্ষ্মীপুরে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের ...
৫
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
আজ  সোমবার  থেকে শুরু হয়েছে  সিলেট নগরীর  ৪২ টি ওয়ার্ডে    বিশেষজ্ঞ টিমের  মাধ্যমে  জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass ...
৫
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং এনলাইটেন্ড একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা ...
৭
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। ...
৮
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৯
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
১০
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে । ০৫ অক্টোবর সোমবার বিকেলে ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৭
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে (SJIS) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী 'যোসেফাইট ...
৮
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৯
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com