/ অপরাধ / বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
রাজধানীতে দত্তকের নামে অভিনব ফাঁদ, রয়েছে আলিশান অফিস,
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
হাসপাতালের দেয়ালে দেয়ালে প্রচারণা, জড়িত একাধিক গ্রুপ
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 10 October, 2026 at 1:41 AM
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচারাজধানীর বিভিন্ন হাসপাতালের দেয়াল, ফেসবুক পেজে দেয়া হচ্ছে বিজ্ঞাপন। এমনকি অফিস খুলে দেদার চলছে শিশু বেচাকেনা। দত্তক দেয়ার কথা বললেও বাস্তবে বেশ কিছু অসাধু চক্র সরাসরি কমিশনের মাধ্যমে পণ্যের মতো বিক্রি করছে মানব শিশু। আর এর সঙ্গে যুক্ত আছে খোদ হাসপাতালের কর্মচারী, নার্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভেজাল খাদ্যসহ বিভিন্ন কারণে বর্তমান সমাজে অনেকেই বাচ্চা হওয়ার ক্ষমতা হারাচ্ছেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমসহ বিভিন্ন কারণেও দীর্ঘদিন চেষ্টার পরও অনেকে বন্ধ্যত্বতায় ভুগছেন। আর এসব মানুষগুলোই টার্গেট এই চক্রের। তারা সুকৌশলে নিজেদের মাধ্যম বা ব্রোকার হিসেবে পরিচয় দিয়ে বাচ্চা পাইয়ে দেয়ার কথা বলে। এরপর টাকার বিনিময়ে চাহিদা মতো বিভিন্ন বয়সের শিশু সরবরাহ করে। ছেলে চাইলে ছেলে। মেয়ে চাইলে মেয়ে। চাহিদা মোতাবেক এই চক্রের কাছে সব ধরনের শিশুই পাওয়া যায়। পরিবর্তে গুনতে হয় বিপুল অর্থ। ছেলে শিশু হলে সর্বনিম্ন ৩ থেকে সাড়ে ৩ লাখ। আর মেয়ে শিশু হলে ২ থেকে আড়াই লাখ। সরকারি স্ট্যাম্পের ওপর উভয় দাতা ও গ্রহীতার নাম-ঠিকানা উল্লেখ করে এফিডেভিট ও নোটারি পাবলিকের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয় শিশু। বিনিময়ে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত কমিশন পান ব্রোকার। শুধু ভূমিষ্ঠ হওয়া শিশুই নয়, মায়ের গর্ভে থাকাকালীনই শিশু বিক্রি করে দেয়া হচ্ছে। গর্ভবতী মায়ের দেখভালের খরচ, ডেলিভারি খরচ চুকিয়ে টাকার বিনিময়ে বাচ্চা চলে যাচ্ছে অন্যের হাতে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাচ্চা বেচাকেনা বা বাচ্চা দত্তক দিচ্ছি-নিচ্ছি লিখে সার্চ করলে শত শত পেজ সামনে আসে। এর যেকোনো একটিতে প্রবেশ করলেই দেখা মিলবে দত্তকের নামে একের পর এক বাচ্চা কেনাবেচার পোস্ট। কেউ লিখছেন- ‘আর্জেন্ট একটি ছেলে বাচ্চা লাগবে’। কেউ লিখছেন- ‘একটি মেয়ে বাচ্চা চাই’। এসব পোস্টের নিচে অনেকে কমেন্টস করছেন-বয়স কতো লাগবে। কেউ উত্তর দিচ্ছেন তিন বছর। কেউ আবার বলছেন- ‘সাত মাসের বাচ্চা আছে, ইনবক্সে আসেন’। কেউ কেউ আবার সময় উল্লেখ করে পোস্ট করছেন- ‘ডিসেম্বরে একটা নিউ বোর্ন ছেলে বাচ্চা লাগবে, দিতে পারলে যোগাযোগ করেন’। সেখানেও উত্তরে যোগাযোগ করতে ইনবক্সে মেসেজ করতে বলা হচ্ছে। এমনই ‘বাচ্চা দত্তক নেয়া এবং দেয়ার গ্রুপ’ নামে একটা পেজে যোগাযোগ করা হলে নিজের পরিচয় লুকিয়ে প্রাইভেট ওই গ্রুপে ‘অনন্যামাউস’ নামে সদ্য একজন পোস্ট করেন, ‘একটা বেবি দত্তক লাগবে। ভালো ফ্যামিলি আছে, তাদের সন্তান হবে না, তাই দত্তক নিতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। বাচ্চার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ।’ ওই পোস্টের কিছুক্ষণ পরই সেখানে ‘ঐশ্বর্য চৌধুরী ওরিন’ নামে একজন কমেন্টে লেখেন- ‘ছেলে হবে’। ওই কমেন্টের নিচে আবার ওই পোস্টকারী লিখেছেন- ‘বয়স কতো?’ উত্তরে ওরিন লিখেছেন- ‘তিন বছর’। সেখানে ‘সানজিদা সীমা’ নামে আরেকজন লেখেন ‘ইনবক্স করেন’। ‘হ্যান্ডসাম ক্রোকোডাইল-৮৯৯’ নামে আরেক আইডি থেকে লেখা হয় ‘ডিমান্ড করলে কি দেয়া পসিবল’। উত্তরে পোস্টকারী লেখেন- ‘জ্বি’। উত্তরে ওই ‘হ্যান্ডসাম ক্রোকোডাইল-৮৯৯’ আইডি থেকে বলা হয়-‘ওকে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেন’।
‘রিমন’ নামে আরেকজন লেখেন ‘ডিমান্ড আছে’। ‘তিন্নি চৌধুরী’ নামে আরেক আইডি থেকে লেখা হয় ‘ইনবক্স প্লিজ’। এই তিন্নি চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয়। ইনবক্সে বেশ কিছু জানার এক পর্যায়ে সে একটি ছেলে বাচ্চার ছবি পাঠায়। বয়স আনুমানিক ৩ থেকে ৪ বছর। তবে তার শর্ত টাকা লাগবে চার লাখ। এর নিচে তিনি কোনো কথা বলবেন না। দরকষাকষি করে ঠিক হয় সাড়ে তিন লাখ। এরপর বাচ্চা বিক্রির কারণ হিসেবে তিনি বলেন, বাচ্চাটা তার বড় বোনের। বনিবনা না হওয়ায় তার বোনকে ডিভোর্স দিয়েছেন স্বামী। বাচ্চা নিতেও অস্বীকার করছে। এই মুহূর্তে বাচ্চা মানুষ করা তার বোনের পক্ষে সম্ভব না। তাই তার মাধ্যমে তিনি এই বাচ্চাটা দত্তক দিতে চাচ্ছেন। তবে তিনি স্ট্যাম্পে সব কিছু লিখেই বাচ্চা দিবেন। আর যেই টাকাটা তাকে দেয়া হবে সেখান থেকে সে এক টাকাও নিবেন না। তার বোনকে পুরোটাই দিয়ে দিবেন। ‘ছেলে মেয়ে দত্তক নেয়া-দেয়া হয়’ নামে আরেকটি পেজে ‘মো. অনিক’ নামে একজন পোস্ট করেন- ‘৭ বছর বয়সের মেয়ে বাবুকে লালন পালনের জন্য দেয়া হবে।’ ‘নাসরিন আক্তার’ নামে আরেকজন পোস্ট করেন- ‘একটি নবজাতক ছেলে বেবির জন্য দায়িত্বশীল ও ভালোবাসাময় একটি পরিবার খোঁজা হচ্ছে।’ সেখানে ‘মো. রাসেল বয়াতি’ নামে একজন লেখেন-‘ আমি নিতে চাই নম্বর দেন, ইনবক্সে কল দেবো।’ ‘আফরান চৌধুরী’ নামে আরেক জন একটি সদ্য ভূমিষ্ঠ শিশুর ছবি দিয়ে পোস্টে লেখেন- ‘দত্তক দেয়া হবে কেউ নিতে চাইলে যোগাযোগ করুন’। সেই পোস্টের নিচেও বেশ কয়েকজন লিখেছেন- নিতে চাই, ইনবক্স করুন।
এই আরফান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে মানবজমিনও। অন্য সবার মতো প্রথমে ইনবক্সে পরে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে যোগাযোগ হয় তার সঙ্গে। রাখঢাক না করে মধ্যবয়সী ওই যুবক নিজেকে পরিচয় দেন চট্টগ্রাম মেডিকেলের একজন চিকিৎসক হিসেবে। বলেন, আমাদের হাসপাতালে এক মায়ের দু’টি সন্তান হয়েছে। একটি ছেলে। একটি মেয়ে। কিন্তু ওই পরিবারের বাচ্চাগুলোর লালন-পালন করার সামর্থ্য নেই। তাই তারা বাচ্চাগুলো একটি ভালো পরিবারের কাছে দিয়ে দিতে চান। এই জন্য আদালতের মাধ্যমে আইনি যা যা করা দরকার সব করবেন। বিনিময়ে হাসপাতালের মেডিকেল বিল বাবদ সামন্য কিছু টাকা দিতে হবে। বাদবাকি বাচ্চা নেয়ার খরচ করতে হবে। ‘তবে আদালত বা দেশের আইন তো একজনের বাচ্চা আরেকজনকে দেয়ার অনুমতি দেয় না’- এমন প্রশ্নের প্রেক্ষিতে তিনি ক্ষিপ্ত হয়ে যান। বলেন, বাচ্চা নিলে নিবেন, না হলে না নিবেন। এসব কোনো প্রশ্নের আমি উত্তর দিবো না। বাচ্চা তিনশ’ টাকার স্ট্যাম্পের মাধ্যমে সারা জীবনের মতো লিখে দেয়া হবে। কেউ কোনোদিন খোঁজও নিতে যাবে না। বাচ্চা আপনাদেরই থাকবে। পরে তিনি দুইটি বাচ্চারই ভিডিও পাঠান। সেখানে দেখা যায়- একটি ছেলে শিশু ও একটি মেয়ে শিশু। দুটো শিশুই সম্প্রতি জন্ম নিয়েছে।
এদিকে এই বাচ্চা দত্তক নেয়া-দেয়ার নামে বিক্রি করার বেশ কিছু অফিসও গড়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। যারা নিয়মিত মধ্যস্ততা করে বাচ্চা বিক্রি করেন। বিনিময়ে নির্দিষ্ট কমিশন পান। আর এই কাজের জন্য নিজস্ব ফরমেটে ফরমও তৈরি করেছেন তারা। ওই ফরমে উভয়পক্ষের তথ্যই লিপিবদ্ধ থাকে। আর এই চক্রগুলোই বিভিন্ন সরকারি হাসপাতালে বাচ্চা দত্তকের বিজ্ঞাপন দিয়ে থাকে। বিশেষ করে ঢাকা মেডিকেল, আজিমপুর মাতৃসদন, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ব্রোকার হাউজ বা বাচ্চা দত্তক নেয়া-দেয়া অফিসের মালিক বলেন, এখানে আমাদের কোনো বিষয় নেই। আমরা এক পক্ষের থেকে নিই, আরেক পক্ষকে বুঝিয়ে দিই। মাঝ থেকে কিছু টাকা পাই। স্ট্যাম্প বলেন আর যাই বলেন সবকিছুতে তাদের নামই থাকে। আমদের কোনো নাম উল্লেখ থাকে না। শুধু আমরা নই এমন অনেক অফিস আছে ঢাকায়। সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক। শুধু বাচ্চা দত্তক নয়, কোন বয়সের কোন বাচ্চা লাগবে সব তথ্য আমাদের কাছে থাকে। 
এমনকি পার্শ্ববর্তী দেশেও আমাদের যোগাযোগ আছে। আমরা গর্ভ ভাড়া দেয়ারও কাজ করি। অনেকেই আছেন নিজের স্প্যাম দিয়ে অন্যের গর্ভে বাচ্চা চান, সেটাও সম্ভব। এখন অনেকেই এটা করছেন। আবার অনেকে বলেন, ভালো ঘরের বাচ্চা চাই, বিদেশে নিয়ে যাবো। কিছুদিন আগেও একজন একটা বাচ্চা কানাডা নিয়ে যাবে বলে আমাদের বলেছেন। আমাদের মাধ্যমে একটা মেয়ে বাচ্চা নিয়েছেন। পরে পাসপোর্ট করে বিদেশে নিয়ে গেছে। কেউ কেউ তো বলে বাচ্চা না হওয়া পর্যন্ত গর্ভবতীকে তার কাছে রেখেই দেখভাল করবেন, চিকিৎসা খরচ সব করবেন। সেসবও আমরা করে দিই। সবদিকেই আমাদের খেয়াল রাখতে হয়। ‘কোন বাচ্চার চাহিদা কেমন’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে ছেলে বাচ্চার দাম বেশি তবে চাহিদা বেশি মেয়ে বাচ্চার। একটি মেয়ে বাচ্চা ২ থেকে ৩ লাখ টাকায় পাওয়া যায়। এর সঙ্গে যুক্ত হয় স্ট্যাম্প, নোটারি পাবলিকসহ অনান্য খরচ। আর ছেলে বাচ্চা নিতে সর্বনিম্ন খরচ হয় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। তবে চাহিদা ও পরিবার অনুযায়ী এই দাম ওঠা-নামা করে।
তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, শিশু কেনাবেচা বা শিশুকে চিরদিনের জন্য হস্তান্তর করা এবং এ বিষয়ে টাকা আদান-প্রদান সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ছাড়াও নবজাতক শিশুকে হাসপাতাল, সেবাসদন, মাতৃসদন, শিশুসদন বা বাবা-মা’য়ের হেফাজত থেকে নিয়ে অন্য কাউকে হস্তান্তর করলেও কঠোর শাস্তির বিধান রয়েছে। শিশু আইন, ২০১৩-তেও শিশুর ওপর নিষ্ঠুরতা, অবহেলা ও শোষণের বিরুদ্ধেও শাস্তির বিধান রয়েছে। তাই আদালতে গ্রহণযোগ্যতা নেই এমন যেকোনো কাগজ তৈরি করে টাকার বিনিময়ে এই ধরনের শিশু দেয়া বা নেয়া দুটোই অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ২০২৫ সালের ইউনিসেফের প্রকাশিত স্টপিং দ্য ট্রাফিক প্রতিবেদনেও বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, সামাজিক সেবা সম্প্রসারণ এবং ঝুঁকিতে থাকা শিশুদের কাছে কার্যকর সেবা পৌঁছানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, শিশু দত্তকসহ বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে। এগুলো আমাদের নজরে আছে। তবে এভাবে শিশু বিক্রির বিষয়ে আমাদের কাছে কেউ এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেনি। এরপরও বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এসব বিষয়ে কাজ করছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
রাজধানীর বিভিন্ন হাসপাতালের দেয়াল, ফেসবুক পেজে দেয়া হচ্ছে বিজ্ঞাপন। এমনকি অফিস খুলে দেদার চলছে শিশু বেচাকেনা। দত্তক দেয়ার কথা বললেও ...
২
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ...
৩
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ ...
৪
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
নরসিংদী থেকে প্রাইভেটকারে টাকা নিয়ে আসার পথে গাজীপুরের শ্রীপুরে বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুই বস্তা টাকা ছিনতাই করেছে ...
৫
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে শুক্রবার, ৯ অক্টোবর বিকেল ৩টায়  অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ ...
৮
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ...
৯
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা মহানগর উত্তর বনানী থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজাহান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ ...
১০
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের পাসপোর্ট ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ...
 
১
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
২
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৫
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৭
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৮
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, ...
৯
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি ...
১০
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com