/ সারাদেশ / তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
নতুন বার্তা, গাজীপুর:
Published : Saturday, 10 October, 2026 at 12:53 AM
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুটনরসিংদী থেকে প্রাইভেটকারে টাকা নিয়ে আসার পথে গাজীপুরের শ্রীপুরে বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুই বস্তা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে বিকাশের এক ক্যাশ ম্যানেজার গুরুতর আহত হয়েছেন। এছাড়া গাড়িতে থাকা আরও দুই কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করেছে ছিনতাইকারীরা।

তবে বিপুল পরিমাণ টাকা বহনের সময় পুলিশকে জানানো হয়নি বা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার হিমেলকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর বনবেষ্টিত এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেলের বাড়ি শ্রীপুর পৌর এলাকার বেরাইদেরচালা গ্রামে। তিনি মাওনা অঞ্চলের বিকাশের ক্যাশ ম্যানেজার হিসেবে কর্মরত।

ঘটনায় আহত অন্যরা হলেন—ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন এজেন্টের কাছ থেকে দিনভর প্রায় চার কোটি টাকা সংগ্রহ করেন তারা। এরপর তিনটি প্লাস্টিকের বস্তায় ওই টাকা ভরে একটি প্রাইভেটকারে তিন কর্মকর্তা নরসিংদী থেকে মাওনার উদ্দেশে রওনা হন। গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার নির্জন ও বনঘেরা সড়কে পৌঁছলে ১২ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে। পরে তাকে টেনেহিঁচড়ে বাইরে নামিয়ে অপর দুই কর্মকর্তা ও গাড়িচালককে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়ির পেছনের ডালা খুলে টাকাভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায়। সংশ্লিষ্টদের ধারণা, ছিনিয়ে নেওয়া দুই বস্তায় টাকার পরিমাণ প্রায় আড়াই কোটি হতে পারে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমেলের অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, রক্তাক্ত অবস্থায় চারজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের পেটে গুলির গভীর ক্ষত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে বিপুল পরিমাণ এই অর্থ পরিবহণের সময় তাদের সঙ্গে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা পুলিশি নিরাপত্তাব্যবস্থা ছিল না বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রায় চার কোটি টাকার মতো বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের বিষয়ে বিকাশের পক্ষ থেকে পুলিশের কোনো সহায়তা চাওয়া হয়নি। নরসিংদী, কাপাসিয়া ও শ্রীপুর এলাকার ওপর দিয়ে টাকাগুলো নিয়ে আসা হলেও এই তিন থানার কোনোটিকেই বিষয়টি জানানো হয়নি, এমনকি ৯৯৯ নম্বরেও ফোন দেওয়া হয়নি।

তিনি আরও জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার শিকার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, গাড়িতে থাকা তিন বস্তা টাকার মধ্যে দুর্বৃত্তরা দুটি বস্তা ছিনিয়ে নিয়ে গেছে, যাতে আনুমানিক আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
রাজধানীর বিভিন্ন হাসপাতালের দেয়াল, ফেসবুক পেজে দেয়া হচ্ছে বিজ্ঞাপন। এমনকি অফিস খুলে দেদার চলছে শিশু বেচাকেনা। দত্তক দেয়ার কথা বললেও ...
২
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ...
৩
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ ...
৪
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
নরসিংদী থেকে প্রাইভেটকারে টাকা নিয়ে আসার পথে গাজীপুরের শ্রীপুরে বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুই বস্তা টাকা ছিনতাই করেছে ...
৫
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে শুক্রবার, ৯ অক্টোবর বিকেল ৩টায়  অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ ...
৮
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ...
৯
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা মহানগর উত্তর বনানী থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজাহান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ ...
১০
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের পাসপোর্ট ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ...
 
১
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
২
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৫
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৭
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৮
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, ...
৯
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি ...
১০
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com