|
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বসুন্ধরার ইসলামিক রিচার্জ সেন্টারের প্রধান মুহাদ্দিস মুফতী আব্দুস সালাম নোমানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, জামি‘আ রহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকার মুদাররিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী শফীকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি আরিফুর রহমান সিকদার, উপদেষ্টা হোসেন আলী সিকদার, সহ-সভাপতি আব্দুস সাত্তার, মুহতামীম মুফতি হাফিজুর রহমান, বাংলাদেশ সমঅধিকার পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন সিকদার (বি.ই.পি) প্রমূখ। উপস্থাপনা করেন, মুফতী ইয়াকুব, মুফতী নোমান ও মাও : ইমরান। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক হিফজ শাখার মাধ্যমে শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজের পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ শাখার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত হিফজ শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের আয়োজকরা জানান, আন্তর্জাতিক হিফজ শাখার সফল কার্যক্রমের জন্য সবার উপস্থিতি, সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে। |