/ অর্থনীতি / বাণিজ্য / এলপিজি কারসাজির শেষ কোথায়
এলপিজি কারসাজির শেষ কোথায়
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 8 October, 2026 at 3:01 AM
এলপিজি কারসাজির শেষ কোথায়এলপিজির বাজারে সিন্ডিকেট করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আগেই পেয়েছিল সরকার। এ কারণে মার্চে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানি, বটলিং প্ল্যান্ট এবং মজুতের জন্য ট্যাংক স্থাপনসহ নানা নিদের্শনা দেওয়া হয়। এর মধ্যে বটলিং প্ল্যান্ট বসানোসহ কিছু উদ্যোগ নেওয়া হলেও গত ৭ মাসে বিপিসি এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি। পাঁচ দফা দরপত্র ডেকেও এলপিজি আমদানি করতে ব্যর্থ হয় বিপিসি। সর্বশেষ ২ মাস আগে অস্বাভাবিক কম দামে অখ্যাত কোম্পানি স্পিড মার্কেটিং করপোরেশনকে সরকারি এই সংস্থা সরাসরি ক্রয়নীতি ডিপিএমের আওতায় ৫ হাজার টন এলপিজি আনার কাজ দেয়। সেই এলপিজিও আসার কোনো নামগন্ধও নেই। এর পুরোপুরি সুযোগ নেয় বেসরকারি খাত।

বিশ্বস্ত সূত্র যুগান্তরকে জানায়, বাজার সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিলেও বিপিসির অদক্ষতার কারণে ৭ মাস পার হয়ে গেলেও এক কেজি এলপিজিও আমদানি করা যায়নি। বলা হচ্ছে, পাঁচ দফা দরপত্র আহ্বান করলেও সরবরাহকারী পাওয়া যায়নি। কারণ সরবরাহকারী আন্তর্জাতিক বাজারের চেয়ে অতিরিক্ত জাহাজ ভাড়া দাবি করেন। দরপত্র আহ্বানের সময় আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়া ছিল প্রতি টন প্রায় ২০০ ডলার। কিন্তু দরপত্রে ভাড়া দাবি করা হয় ২৭০ ডলার। এজন্য বিপিসি সরবরাহকারী চূড়ান্ত করতে পারেনি।

এদিকে তথ্যানুন্ধানে জানা গেছে, একই সময়ে দেশের বেসরকারি আমদানিকারকরা ঠিকই টনপ্রতি ২০০ টাকা জাহাজভাড়া দিয়ে এলপিজি আমদানি করেছেন। তাহলে এখানে প্রশ্ন হলো-বেসরকারি আমদানিকারকরা পারলে, বিপিসি কেন পারল না। বিশ্লেষকরা মনে করেন, সব প্রশ্নের উত্তর এখানেই অন্তর্নিহিত। কেননা, বিপিসি দরকষাকষি করলে অবশ্যই একই দরে আনতে পারত। আনতে পারেনি বলে বেসরকারি আমদানিকারকদের সিন্ডিকেট একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে। বিপরীতে সরকারের দায়িত্বশীলরা অনেকটা অসহায়ের মতো বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। কিন্তু এই ফাঁকে জনগণের পকেট থেকে অতিরিক্ত কোটি কোটি টাকা চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। এ অবস্থায় ভুক্তভোগীদের প্রশ্ন-এভাবে বাজার জিম্মি করা এলপিজি কারসাজির শেষ কোথায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচবার টেন্ডার ডেকেও কোনো কোম্পানিকে এলপিজি সরবরাহের কাজ দেওয়া যায়নি। এর অন্যতম কারণ দরপত্রে অস্বাভাবিক প্রিমিয়াম (জাহাজ ভাড়াসহ অন্যান্য খরচ) দাবি। এখন বিপিসি আরও বড় সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে এলপিজি আমদানির চেষ্টা করছে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেছেন, ৭ মাস ধরে চেষ্টা করে এলপিজি আমদানি করতে না পারা অনেকটা ইচ্ছাকৃত ঋণখেলাপির মতো। এটিকে ‘পরিকল্পিত ব্যর্থতা’ বললেও ভুল বলা হবে না। সত্যিই যদি বিপিসি বেসরকারি কোম্পানিগুলোর সিন্ডিকেট ভাঙতে চাইত তাহলে এলপিজি আমদানি করতে আটঘাট বেঁধেই মাঠে নামত।

এলপিজির দাম নির্ধারণ এবং বাজার মনিটর করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এই কমিশনের চেয়ারম্যান বুধবার বলেছেন, ‘যত তাড়াতাড়ি বিপিসি এলপিজি আমদানি করবে, জনগণ তত তাড়াতাড়ি উপকৃত হবে। সরকার এলপিজি আনতে পারলে বেসরকারি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ কিছুটা হলেও কমবে।’

বিপিসির আমদানির উদ্যোগ কেন কাজে আসছে না : মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারির) কিছুদিনের মধ্যে বাজারে এলপিজি নিয়ে সংকট তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি বিভাগকে সরকারিভাবে এলপিজি আমদানি এবং মজুত ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন। জ্বালানি বিভাগ দ্রুত এলপিজি আমদানি এবং মজুত সক্ষমতা বাড়ানোর দায়িত্ব দেয় বিপিসিকে। এরপর এপ্রিল থেকে ৩ জুলাই পর্যন্ত বিপিসি এলপিজি সরবরাহ দিতে ৫ বার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এর মধ্যে তিন দফা দরপত্রে কয়েকটি কোম্পানি অংশ নেয়। কিন্তু বিপিসির এক কর্মকর্তা জানান, ওই কোম্পানিগুলো এলপিজির ফ্রেইড চার্জ প্রতি টনে ২৭০ ডলার দাবি করে। অথচ তখন বাজারে দর ছিল ২০০ ডলারের কম। ফলে এত উচ্চদরের প্রস্তাব গ্রহণ করা হয়নি। এরপর আরও দুদফা দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে সর্বশেষ ৩ জুলাই বিপিসি দরপত্র আহ্বান করে। সেটি উন্মুক্ত করা হয় ৪ আগস্ট। এই দরপত্রেও কোনো সাড়া মেলেনি। আন্তর্জাতিক দরপত্র অনুযায়ী সৌদি সিপি (এলপিজির দাম) অনুযায়ী দাম নির্ধারণ হয়। কিন্তু দরপত্রে মূল প্রতিযোগিতা হচ্ছে ফ্রেইড চার্জে।

অস্বাভাবিক কম ফ্রেইড চার্জের প্রস্তাব নেয় বিপিসি : সরাসরি ক্রয়নীতির আওতায় ৭ অক্টোবর ৫ হাজার টন এলপিজি সরবরাহে স্পিড মার্কেটিং করপোরেশন নামে একটি কোম্পানির প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদন দেওয়া হয়। ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রতি টন ৯৭ ডলার ফ্রেইড চার্জে ৫ হাজার টন এলপিজি সরবরাহ দেওয়া হবে। এজন্য কোম্পানিটি ২ সেপ্টেম্বর ২ কোটি টাকা পারফরম্যান্স গ্যারান্টিও দেয়। কিন্তু এখনো এক কেজি এলপিজি সরবরাহ করতে পারেনি কোম্পানিটি। বেসরকারি কোম্পানিগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে ফ্রেইড চার্জ ১৫০ ডলারের বেশি। এটি বিপিসি জানে। সংশ্লিষ্টরা বলছেন, বিপিসি সব জানা সত্ত্বেও কেন এত কম দামের প্রস্তাব গ্রহণ করে সময়ক্ষেপণ করল তা খতিয়ে দেখার বিষয়। সরকার শুধু এ বিষয়টি নিয়ে তদন্ত করলে নেপথ্যের কুশীলব চিহ্নিত করা সহজ হবে।

জানা গেছে, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে মাসে অন্তত একবার এলপিজিবাহী বড় জাহাজ আমদানি করার পরিকল্পনা করা হয়েছিল। এজন্য গত চার মাস আগে মার্কিন কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে একটি বৈঠক হয়। এরপর একটি কমিটি গঠন করা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিপিসি এ ব্যাপারে ১ সেপ্টেম্বর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি কোম্পানির (আইআইএফসি) সঙ্গে চুক্তি করে। চুক্তির আওতায় আইআইএফসি মাতারবাড়ীর জেটি ব্যবহারের সক্ষমতার বিষয়ে সিঙ্গাপুরের ডিএসবিকে দিয়ে সমীক্ষা করবে।

তবে বিপিসি গত কয়েক মাস আগে ছোট জাহাজে (৫ থেকে ৮ হাজার টন) করে এলপিজি এনে বেসরকারি কোম্পানির কাছে বিক্রির উদ্যোগ নেয়। এজন্য জেএমআই এলপিজির সঙ্গে চুক্তিও করে। কিন্তু এলপিজির দাম নগদ-না বাকিতে পরিশোধ করা হবে তা নিয়ে এখনো বিতর্ক চলছে।

সরকারিভাবে অবকাঠামো করার উদ্যোগ : বিপিসির আওতাধীন এলপিজি গ্যাস লিমিটেড নামে একটি কোম্পানি আছে। এটি দেশের চাহিদার ২ শতাংশের কম এলপিজি সরবরাহ করে। তেমন কোনো মজুত ক্ষমতা নেই এই কোম্পানির। এখন সরকার মোংলায় ৬ দশমিক ৩৭ একর জমিতে ৮ হাজার ২০০ টন এলপিজি মজুতের ট্যাংক তৈরি, টাঙ্গাইলের এলেঙ্গার কালিহাতী ও রাজাবাড়ি ৬ দশমিক ৯১ একর এলাকায় মজুত ও বটলিং প্ল্যান্ট স্থাপন, দক্ষিণ কাট্টলীর পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জমিতে (২৬ দশমিক ১১৯ একর) এলপিজির ট্যাংক ও বটলিং প্ল্যান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই সব প্রকল্পের কাজ এখনো পুরাপুরি শুরু হয়নি।

এলপিজির সিন্ডিকেট : এলপি গ্যাসের পর্যাপ্ত মজুত থাকার পরেও গত মাসের শেষে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। যার কারণে বিইআরসির ঘোষিত দামে কোনো এলপিজি বাজারে পাওয়া যায়নি এবং পাওয়া যাচ্ছে না। জ্বালানি বিভাগের এক রিপোর্টে বলা হয়েছে, মাত্র চারটি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম, পেট্রোমেক্স, মেঘনা এবং যমুনা স্পেসটেক পুরো বাজারের ৬৮ শতাংশ এলপিজি সরবরাহ দেয়। এরপর বিএম এনার্জি ৮ শতাংশ, ইউনাইটেড আয়গ্যাজ ৭ শতাংশ, ডেল্টা ৪ শতাংশ, জেএমআই ও প্রিমিয়াম এলপিজি ৩ শতাংশ বাজারে মোট চাহিদার এলপিজি সরবরাহ করে। দেশে ২৯টির মতো এলপিজি কোম্পানি চালু থাকলেও সেপ্টেম্বরে এলপিজি আমদানি করেছে মাত্র ১০টি কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি এলপিজি আমদানি করেছে ইউনাইটেড আইগ্যাজ। তারা কমপক্ষে ২৩ হাজার ৫০০ টনের মতো এলপিজি এনেছে বিদেশ থেকে। আগস্টে এই কোম্পানি আমদানি করেছিল মাত্র ১২ হাজার টন। এরপর সবচেয়ে বেশি আমদানি করেছে যমুনা স্পেসটেক। ২১ হাজার টনের মতো। বিএম এনার্জি করেছে ১৮ হাজার ২৫২ টন। ওমেরা ১৪ হাজার ৫০০ টন। মেঘনা গ্রুপ ১৩ হাজার ৪০০ টন। বিইআরসি জানিয়েছে, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি করা হয়েছে। সেপ্টেম্বরও দেড় লাখ টনের বেশি এলপিজি আমদানি করা হয়েছে।

৯ জুলাইয়ের মন্ত্রিসভা কমিটির বৈঠকে দেশের গরিব পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে এলপিজি সরবরাহ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সরকারি হিসাবে দেশে প্রতিবছর ১৭-১৮ লাখ টন এলপিজির চাহিদা আছে। এর মধ্যে বেসরকারি খাতে ৯৮ দশমিক ৬৭ শতাংশ এবং সরকারি খাতে ১ দশমিক ৩৩ শতাংশ এলপিজি সরবরাহ করা হয় বাজারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
এলপিজি কারসাজির শেষ কোথায়
এলপিজি কারসাজির শেষ কোথায়
এলপিজির বাজারে সিন্ডিকেট করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আগেই পেয়েছিল সরকার। এ কারণে মার্চে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ...
২
নতুন আলোচনা রিকনসিলিয়েশন
নতুন আলোচনা রিকনসিলিয়েশন
দেশের রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিরোধ ও সংঘাতের পর টেকসই শান্তি প্রতিষ্ঠায় রিকনসিলিয়েশন ...
৩
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ...
৪
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
রাজধানীর মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। এ ...
৫
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগ দেওয়া ২৫ জন সিনিয়র অফিসারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম ...
৫
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল ...
৭
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলামকে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এ ঘটনায় মো. ...
৮
এরা নাকি সাংবাদিক
এরা নাকি সাংবাদিক
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সবখানেই সাংবাদিকতা ছিল সাহসী এক প্রহরীর নাম। কিন্তু ...
৯
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
রাজনৈতিক পটপরিবর্তনের পর একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ কেউ নতুন রাজনৈতিক পরিচয়ে ফের ...
১০
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ...
 
১
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
২
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
বদলে গেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের ঢেউ যেন পুরোনো দুঃশাসনের অধ্যায়কে পেছনে ফেলে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে। দেশের গ্রাম থেকে ...
৫
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক ...
৭
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ ...
৮
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৯
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩০ ...
১০
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com