|
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে পরিচালিত অভিযানে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ্ ঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি। সন্ধ্যায় বিজিবির মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপি'র টহল দল সীমান্ত হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের কালামের বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভিতর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানটি ঘিরে রাখে এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। এদিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে বলেও জানান অধিনায়ক। |