|
চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনকালে ১৩২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল।গ্রেফতারকৃত আসামি- মো. ইমরান খান (৩৬) যশোর জেলার মনিরামপুর জেলার বাসীন্দা। বর্তমানে তিনি ঢাকার গুলশান থানাধীন এলাকায় বসবাস করেন। রবিবার (০৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় উপপরিচালক মো.আনোয়ার হোসেন এ তথ্য জানান। মো.আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকার অভিযান চালানো হয়। এ সময় এসপি গোল্ডেন লাইন (SP Golden Line) নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আরও ৪৫ কেজি চাল, ১টি বাসের টিকিট এবং ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |