|
রৌমারী সীমান্তে আসামিসহ ভারতীয় ইয়াবা ও মোবাইল আটক করল ৩৫ বিজিবি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
|
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে আসামিসহ ৪ পিস ভারতীয় ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।আজ ৪ অক্টোবর ২০২৬ (রবিবার) আনুমানিক দুপুর ১২ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিবিএম, পিএসসি-এর সার্বিক দিক নির্দেশনায় দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। টহলদলটি সীমান্ত পিলার ১০৫৫/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শালুর মোড় নামক স্থান থেকে আসামিসহ মালামালগুলো আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৩,৩০০ (তিন হাজার তিনশত) টাকা। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিজিবি জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। |