/ অপরাধ / শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Monday, 5 October, 2026 at 12:31 AM
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি সোনা আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক সোনার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

আজ রবিবার (৪ অক্টোবর) ভোররাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা আটক করা হয়। আটক যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩)। তিনি মালয়েশিয়ার নাগরিক। তার পাসপোর্ট নম্বর এ৬১৮২৮০৮২।

ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার শরীরে বিশেষভাবে বহন করা নয়টি সোনার বার পাওয়া যায়। এর মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোনার বারগুলো অভিনব কায়দায় কালো কাপড়ের একটি বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা সোনার বারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই যাত্রী কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। পাশাপাশি সোনার বিষয়ে ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।

আইনি কার্যক্রমের জন্য ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী সোনাগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, অবৈধভাবে সোনা চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের
উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত আউট সোর্সিং পপ্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের নিয়োগ সম্পূর্ণ পপ্রদান না করে নিজস্ব মনোনীত পপ্রার্থীদেরকে নিয়োগ কমিটি ...
২
শহীদ জিয়ার পথ অনুসরণ করেই ফারাক্কা চুক্তি হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
শহীদ জিয়ার পথ অনুসরণ করেই ফারাক্কা চুক্তি হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা চুক্তির নীতিকে অনুসরণ করার কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ ...
৩
সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ
সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি অর্থে নির্মাণের মাত্র দুই মাসের মাথায় একটি প্রাথমিক বিদ্যালয় ও সার্বজনীন দুর্গা মন্দিরে যাতায়াতের রাস্তার প্রায় ৫০ ...
৪
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে ১১ লক্ষ ৪০ হাজার টাকার ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করেছে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির সদস্যরা। রবিবার (৪ অক্টোবর) ...
৫
কালিহাতীতে ট্রাক চালক হত্যা আটক ২
কালিহাতীতে ট্রাক চালক হত্যা আটক ২
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।রোববার ...
৫
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কটি উত্তরবঙ্গের নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার সঙ্গে প্রায় ১ঘন্টার দূরত্ব কমিয়ে এনেছে। বর্তমানে ...
৭
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ...
৮
রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।শনিবার (৩অক্টোবর) বিকালে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ...
৯
​রৌমারী সীমান্তে আসামিসহ ভারতীয় ইয়াবা ও মোবাইল আটক করল ৩৫ বিজিবি
​রৌমারী সীমান্তে আসামিসহ ভারতীয় ইয়াবা ও মোবাইল আটক করল ৩৫ বিজিবি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে আসামিসহ ৪ পিস ভারতীয় ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন ...
১০
বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বরাজনীতি
বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বরাজনীতি
আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে স্নায়ুযুদ্ধ অত্যন্ত সুপরিচিত মেয়াদ।যুক্তরাষ্ট্রের নাগরিক ওয়াল্টার লিপম্যান সংবাদপত্রে প্রথম স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করেন। এ শব্দের মাধ্যমে তিনি ...
 
১
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
২
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ...
৩
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা কিন্তু এখন আর বোঝা না। মেয়েরা ...
৪
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
শুল্ক আরোপ ও সুরক্ষামূলক নীতির মাধ্যমে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এখন বিদ্যমান আন্তর্জাতিক রাজনীতি ও আর্থিক ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ...
৫
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
চাকরি ছেড়ে নিজের মতো করে কাজ করার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই করপোরেট চাকরি ছেড়ে কনটেন্ট তৈরি, ...
৫
কড়াইল লেকপাড়ের 'মাটির রাস্তা' এখন মাদকের স্বর্গরাজ্য, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন
কড়াইল লেকপাড়ের 'মাটির রাস্তা' এখন মাদকের স্বর্গরাজ্য, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন
রাজধানীর অভিজাত এলাকা বনানী ১১ নম্বর ব্রিজ সংলগ্ন কড়াইল বস্তির পূর্ব পাশের লেকপাড়। কড়াইল বস্তি ঘেঁষে থাকা 'মাটির রাস্তা' নামক ...
৭
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৮
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
৯
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী এবং আমি মনে করি সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে ...
১০
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com