|
আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
|
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, নারী নেত্রী নয়ন খানম, বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরী। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সম্পদের অপচয় কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। একই সঙ্গে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করারও আহ্বাণ জানান। |