|
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকা থেকে চুরি যাওয়া নকশাবালা, বেঙ্গলবালা ও চুরিবালা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার ক্রয়ের দায়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফুটবল মাঠ এলাকার ভানুমতি সাহা ও মৃত হরিপদ সাহার ছেলে এবং শাহ জুয়েলার্সের স্বত্ত¡াধিকারী উজ্জল কুমার সাহা (৩৬)। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, চলতি বছরের মে মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার অন্তর্গত কাঠিহারপাড়া প্রসাদপুর গ্রামের একটি বাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে ও জানালার পাল্লা খুলে স্বর্ন ও চাঁদির অলংকার চুরি করে ওই এলাকার পেশাদার চোর আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭)। প্রেক্ষিতে ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হলে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেকের নেতৃত্বাধীন একটি দল বুধবার দিবাগত গভীর রাত সাড়ে ১০টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের স্বর্ণের দোকান শাহ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে মোট ১৫ আনা ওজনের ৪টি নকশাবালা, ২টি বেঙ্গলবালা, ২টি চুরিবালা উদ্ধারসহ উজ্জল কুমারকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী উজ্জল কুমার সাহা ভটা ও সাকিবের কাছ থেকে স্বর্ণালংকারগুলো ক্রয়ের কথা স্বীকার করলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে মঙ্গলবার দিবাগত গভীর রাত ১০টা থেকে ২০ মে বুধবার ভোর পৌণে ৫টা পর্যন্ত পেশাদার চোর আরিফুল ইসলাম ভটা ও সাকিব স্বর্ণালংকারগুলো চুরি করে নিয়ে শাহ জুয়েলার্সের মালিক উজ্জল কুমার সাহার কাছে বিক্রয় করে। |