|
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
|
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজারে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ‘জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার’কে ২০ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় ‘মুন্সির হোটেল’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি করে থাকে। বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা ও প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |