/ জাতীয় / স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 28 September, 2026 at 3:22 AM, Update: 28.09.2026 3:27:52 AM
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরারাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
এর মধ্য দিয়ে হামলা ও ভাঙচুরের সময় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় ডিএমপির সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওসি ছাড়াও এসি (সহকারী পুলিশ কমিশনার), এডিসি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) ও ডিসি (উপ-পুলিশ কমিশনার) কোনোভাবেই দায় এড়াতে পারেন না।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, ‘প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসিকে সংযুক্ত করা হয়েছে।’

ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে জানা নেই।’

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের একাংশের এক নেতা বলেন, ‘মিরপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী নেতাদের বাইরে কিছু করার ক্ষমতা পুলিশের নেই। বিষয়টি সব সিনিয়র স্যাররাই জানেন। তা ছাড়া শুধু ওসি কেন প্রত্যাহার হবেন? ওসি দায়ী হলে ডিসি, এডিসি ও এসিও দায়ী হবেন।’

জানা গেছে, রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে সংযুক্ত করা হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী এই আদেশে সই করেন।

তবে ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহার করার বিষয়ে ডিএমপির আদেশে বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলায় জড়িতদের মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনও জমা দিয়েছে। তবে ওই প্রতিবেদনে কী উঠে এসেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তদন্ত কমিটির প্রধান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, ‘আমরা শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।’ 

এ ঘটনায় কারা দায়ী জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবেদনটি অত্যন্ত গোপনীয়। এ বিষয়ে কিছু বলার সুযোগ নেই।’

ধ্বংসস্তূপের সামনে দ্বিতীয় দিনের মতো চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে যন্ত্রপাতি ও ওষুধের অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেননি। রোববার স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা দেখতে আসেন অনেকে। তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে এ ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ঢাকা শহরে আমি যদি আমার বাড়িও এক্সকাভেটর দিয়ে ভাঙতে চাই, তাহলেও পুলিশের অনুমতি নিতে হয়, সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। সেখানে পুলিশ এসে নিশ্চিত করেছে, যেন মবতন্ত্রকারীরা নিরাপদে মবতন্ত্র কায়েম করতে পারে।’

পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘প্রশাসন ও সংশ্লিষ্টরা যদি এই ঘটনার দ্রুত বিচার ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, তবে দেশবাসী মনে করবে—এর সঙ্গে সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এর ভাগ পাবেন।’

রাড্ডা সেন্টার পরিদর্শন শেষে চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাসনিম জারা বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর প্রশ্ন, ‘কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশ কেন তা ঠেকাতে পারল না? এমন পরিস্থিতি থাকলে মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে?’

তাসনিম জারা বলেন, ‘এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’

জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকাসহ অন্যান্য মালামাল লুট করে। কয়েক ঘণ্টা ধরে চলে এই ধ্বংসযজ্ঞ।
হামলার সময় এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা দুটি সাইনবোর্ড ও দুটি ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা।

প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের ভাষ্য, হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল; কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির পক্ষ থেকে শাহ আলী থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সব মিলিয়ে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম যুগান্তরকে বলেন, ‘১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’

ধ্বংসস্তূপের সামনে চিকিৎসাসেবা

সরেজমিনে দেখা গেছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ধ্বংসস্তূপের সামনে বসেই কর্মীরা রোববার দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্যসেবা দিয়েছেন। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ৩৭ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হয় আরও অন্তত ১৫ জনকে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে কেন্দ্রটি থেকে দিনে গড়ে ১২০ থেকে ১৫০ জনকে সেবা দেওয়া হতো। এখন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং পর্যাপ্ত ওষুধ না থাকায় সেবাদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

টিকাদানের পাশাপাশি সেন্টারটিতে মা ও শিশুদের নানা সেবা দেওয়া হতো। গর্ভবতী নারীদের কম খরচে আল্ট্রাসনোগ্রাম, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ ছিল—যা এখন বন্ধ রয়েছে। চিকিৎসা নিতে এসে অনেকে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এতে বিপাকে পড়েছেন আশপাশের রোগীরা।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেছেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, যে বিলবোর্ডটি টাঙানো হয়েছিল, সরকার যেন সেটা ধরে তদন্ত করে সঠিক বিচার করে।’

তিনি আরও বলেন, ‘অনেক শিশুর রুটিন টিকা মিস হয়ে যেতে পারে। টিকা মিস হয়ে গেলে এই এলাকাতেই আবার সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব দেখতে পারি। তাই খুব দ্রুত ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতে হবে। প্রসব-পরবর্তী যেসব সেবা দেওয়া হতো, তাও এখন বন্ধ। এ ছাড়া প্যাথলজিক্যাল ল্যাবের কার্যক্রমও চালানো সম্ভব হচ্ছে না।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
চাকরি ছেড়ে নিজের মতো করে কাজ করার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই করপোরেট চাকরি ছেড়ে কনটেন্ট তৈরি, ...
২
পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে
পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে
সবচেয়ে জটিল ক্যানসারগুলোর মধ্যে অন্যতম প্রোস্টেট ক্যানসার। পুরুষরা এ রোগে বেশি আক্রান্ত হয়। পুরুষের প্রজনন ক্ষমতার গ্রন্থি প্রোস্টেটে ক্যানসার ধীরে ...
৩
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ...
৪
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করবো। ...
৫
দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
তথ্য জানার অধিকার অন্যতম মানবাধিকার। অবাধ তথ্যের সরবরাহ নিশ্চিত ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না, জবাবদিহি প্রতিষ্ঠিত হয় না, আর জনগণের ...
৫
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভুক্তভোগী—পুলিশ প্রাথমিকভাবে এমনটাই মনে করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ...
৭
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা কিন্তু এখন আর বোঝা না। মেয়েরা ...
৮
জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ
জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে ...
৯
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ...
১০
এআইয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত গ্রেফতার
এআইয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত গ্রেফতার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৪
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৫
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৫
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৭
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৮
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
৯
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
১০
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে বৈষম্যহীনতার প্রত্যাশা সামনে এসেছিল, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com