/ সারাদেশ / লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :
Published : Monday, 21 September, 2026 at 1:09 AM
লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলার প্রতিবাদে মানববন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে রুবেল কুরী নামে এক ‘মাদক ব্যবসায়ী’ মামলা দায়ের করেছে। এর প্রতিবাদে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে মানববন্ধন করা হয়। বশিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এবং এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মইন উদ্দিন ইকবাল, সহ-সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলনের চন্দ্রগঞ্জ থানা সভাপতি মুফতি ফজলুর রহমান আজম, বশিকপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোরশেদ আলম ও বশিকপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা প্রমুখ। প্রত্যেকেই তাদের বক্তব্যে মাদককারবারীদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন। 

মাহবুবুর রহমান বলেন, ‘রুবেল কুরী চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে ১৮ জন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়েছে। বশিকপুরে বিগত ১৭ থেকে ২০ বছর বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা রক্ত দিয়েছে। এই রক্তে রঞ্জিত বশিকপুরে মাদককারবারীর মামলায় আসামি গ্রেপ্তার হবে, এমনটা সহ্য করা হবে না। তুমি (রুবেল) যত বড় ক্ষমতা নিয়ে আসো, একটা লোককে যদি গ্রেপ্তার করা হয়, তোমাকে রাস্তায় চলতে দেওয়া হবে না। রুবেল কুরী আর মাদককারবারী যত ক্ষমতাশালীই হোক, ওদেরকে রেহাই দেওয়া হবে না। আমাদের যদি মৃত্যুও হয়, আমরা হাসিমুখে বরণ করে নেবো। কিন্তু আমাদের নিরীহ কর্মীর ওপর অত্যাচার সহ্য করা হবে না’। 

প্রসঙ্গত, ২৮ আগস্ট নাগেরহাট বাজারে মাদক বিরোধী একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে লোকজন বাজারের পাশে থাকা কুরী বাড়িতে গিয়ে মানিক লাল কুরীর দুই ছেলে স্বর্ণ কারিগর সোহাগ চন্দ্র কুরী ও রুবেল চন্দ্র কুরীর বসতঘরে ভাঙচুর করে। স্থানীয়দের অভিযোগ সোহাগ, রুবেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে এ ঘটনায় রুবেল আদালতে এজাহার দায়ের করে। আদালত এজাহারটি আমলে নিয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর দাখিলের নির্দেশ দেয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার ...
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে
‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে
ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ ...
লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে রুবেল কুরী নামে এক ‘মাদক ব্যবসায়ী’ মামলা দায়ের করেছে। এর প্রতিবাদে রোববার (২০ ...
ভাড়া নিয়ে দ্বন্দ্বে রিকশাচালককে পিটিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম
ভাড়া নিয়ে দ্বন্দ্বে রিকশাচালককে পিটিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম
রাজধানীর বনানীতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে রবিউল (৩৮) নামের এক রিকশাচালককে মারধর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ...
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেফতার চারজনই ঘটনার সঙ্গে নিজেদের ...
কালিহাতীতে দুর্বৃত্তদের হামলায় শিকারে বৃদ্ধের মৃত্যু
কালিহাতীতে দুর্বৃত্তদের হামলায় শিকারে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ শহীদ মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার দুর্গাপুর ...
পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল
পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল
আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো ...
১০
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জবাবে তিনটি ইরানি তেলবাহী ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর ...
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে প্রায় ...
কর্মসংস্থান এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ
কর্মসংস্থান এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ
প্রাচীনকাল থেকে বেকারত্ব একটি জটিল সমস্যা হিসেবে সমাজে বিদ্যমান ছিল।তবে আধুনিক অর্থনৈতিক নীতিমালা ও বৈশ্বিক বাজারের প্রভাবে এর মাত্রা ও ...
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের ...
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা ...
১০
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com