|
আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
|
বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রফিকুল বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা। সে ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে নতুন হাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় রফিকুলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। |