/ জাতীয় / মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 23 August, 2026 at 3:26 AM
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলানতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মেঘনা ও সমুদ্র ঘেরা দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করা হচ্ছে। আগের প্রকল্পের তুলনায় নতুন প্রকল্পে ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা কমবে। শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় নতুন প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুট বেছে নেওয়া হয়েছে। এ রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সভায় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের বড় সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি একটি কার্যকর বিকল্প পথ হয়ে উঠতে পারে। সড়ক ও সেতুর নতুন প্রকল্পের আওতায় বরিশাল নগরী থেকে ১১ কিলোমিটার আগে ঢাকা-বরিশাল মহসড়কের রহমতপুর থেকে নির্মাণ কাজ শুরু হবে। এ সড়কের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সংযোগ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটি নির্মিত হলে বরিশাল থেকে সরাসরি সড়কপথে মুলাদী হয়ে যাওয়া যাবে হিজলা। এরপর মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত যাবে নতুন প্রস্তাবনার এ সড়ক। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রহমতপুর থেকে ভোলা পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলার সঙ্গে জেলা সদর বরিশাল বা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে কোনো সড়ক যোগাযোগ নেই। নতুন প্রকল্পের আওতায় হিজলার শান্তিরহাট এলাকায় মাসকাটা নদীতে ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মিত হবে। সেতুটি বরিশাল সদরের সঙ্গে মেহেন্দিগঞ্জকে যুক্ত করবে। এরপর মেহেন্দিগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমান্তবর্তী চর মনিষা এলাকায় ১ হাজার ৪০০ মিটার দীর্ঘ দ্বিতীয় সেতু বরিশালের সঙ্গে ভোলাকে যুক্ত করবে। এর মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে যুক্ত হবে ভোলা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ভোলা-বরিশাল সেতু নির্মাণের আগের প্রকল্প প্রস্তাবে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার কোটি টাকা। এটি ছিল শুধু সেতু নির্মাণ ব্যয়। বরিশাল শহর পার হয়ে সাহেবেরহাট থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত সেতুটি নির্মাণ করার পরিকল্পনা ছিল। অ্যাপ্রোচসহ ওই সেতুর সংযোগ সড়ক নির্মাণে মোট ব্যয় হতো ২৫-২৬ হাজার কোটি টাকা। এছাড়া ওই প্রস্তাবনা অনুমোদন ও বাস্তবায়ন ছিল সময় সাপেক্ষ। এর তুলনায় খুব কম সময়ের মধ্যে নতুন প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভোলা জেলার সঙ্গে বিভাগীয় সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন উপজেলা মেহেন্দিগঞ্জও আসবে যোগাযোগ নেটওয়ার্কের আওতায়। ভোলাকে সড়ক যোগাযোগে আনতে মাঝারি আকারের দুটি সেতুর সঙ্গে আরও ৮৫টি ছোট সেতু এবং কালভার্ট নির্মাণ করতে হবে।

সড়ক ও জনপথ বিভাগ বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে বলেন, প্রস্তাবিত নতুন প্রকল্পে বরিশালের রহমতপুর থেকে ভোলা শহর পর্যন্ত ৫৬ কিলোমিটার দীর্ঘ দুই লেনের সড়ক নির্মিত হবে। সড়কটি নির্মিত হলে ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি সড়কপথে রাজধানী ঢাকা ভোলার দূরত্ব কমবে প্রায় ৬০ কিলোমিটার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে পাঠানো একটি হুমকির ইমেইল তদন্ত করে দেখছে পুলিশ। কয়েকদিন আগে পাওয়া এ হুমকির বার্তাগুলোর বিষয়ে দূতাবাসগুলো ...
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সরাসরি ক্রয়নীতির আওতায় (ডিপিএম) অনুমোদিত ৬টি এলএনজি কার্গোর একটিও এখনো বাংলাদেশে আসেনি। বরং তদবিরের কার্গো কিনতে গিয়ে সারা দেশে গ্যাসের ...
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মেঘনা ও সমুদ্র ঘেরা দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করা হচ্ছে। আগের প্রকল্পের ...
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
একশরও বেশি সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিক বলেছেন, বিশ্বের চোখের সামনেই ফিলিস্তিনকে মুছে ফেলার চেষ্টা চলছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ...
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
মন্ত্রিসভা পরিবর্তনের আলোচনায় বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘আতঙ্কে’ ছিলেন। কাঙ্ক্ষিত পারফরম্যান্সের অভাব এবং নানা বিতর্কের কারণে বাদ পড়ার আলোচনায় ছিল, এমন ...
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়েসহ ...
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার। এ ...
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বৈকাল সাড়ে ৫টায় হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
১০
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই ...
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
১০
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে নিষেধাজ্ঞা, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com