|
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন তরুণ ফুটবল খেলা শেষে দলবদ্ধভাবে রাণীঘাট পুকুরে গোসল করতে যান। প্রায় ১৬ থেকে ২০ জনের ওই দলের সঙ্গে ছিলেন হাসিবও। গোসলের সময় একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পাশে থাকা লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুকুরে নেমে হাসিবকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসিব বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ঘটনাস্থলে যান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই সন্তোষ পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সহযোগিতায় হাসিবকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুকুরে গোসলের সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। |