|
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৩ শত ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযানে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার আশরাফুল ওরফে শুকুদ্দির ছেলে মাদক স¤্রাট সাইফুল ইসলাম (৩৩) এবং তার সহযোগী একই এলাকার কবিরুল ইসলাম কবিরের ছেলে সিফাত আলী (১৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল ইসলামের তত্ত¡াবধানে এসআই ফয়সাল হাসানের নেতৃত্বাধীন একটি দল বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকার ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী সাইফুল ও সিফাতের কাছ থেকে ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত লাল রংয়ের একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির কর্মকর্তা। |