/ অপরাধ / বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Friday, 21 August, 2026 at 1:34 AM
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২ বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।  

গ্রেফতারকৃত হলো- সৈয়দ জামান (২৭) এবং রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)।

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাজশাহী ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জসীম উদ্দিন খান বলেন, নিয়মিত সাইবার মনিটরিং করাকালীন দেখতে পায় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ওয়েবসাইটের কার্যক্রম চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছে। বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন মামলা করে। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টার তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, গ্রেফতারকৃত অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করে সেগুলো বেটিং সাইটে ব্যবহার করে আসছিল। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ হতে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা তাদের কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। মামলাটির তদন্তে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যবহৃত এজেন্ট নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।

প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন ছিল সৈয়দ জামান।  তদন্তে দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত অনলাইন বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য পাওয়া যায়। এসব সাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে অনলাইন বেটিং এবং অনলাইন ক্যাসিনো পরিচালনা করা হচ্ছিল। এছাড়াও মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি জানতে পারে যে গ্রেফতারকৃতরা দেশের ভিন্ন ভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে অনলাইন বেটিং সাইটে যুক্ত করতেন। এসব নম্বর ও হিসাবের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং অর্থ উত্তোলনের ব্যবস্থা করা হতো। পরবর্তীতে অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নিজেদের কমিশন কেটে রাখার পর অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে রূপান্তর করে বিদেশে পাচার করত।

গ্রেফতারকৃতরা নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়া সাইটে সক্রিয় করার পাশাপাশি বিভিন্ন এজেন্টের সিম সংগ্রহ করে ওয়েবসাইটে যুক্ত করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলেন তিনি। তিনি আরও বলেন, তারা অনলাইন জুয়া সাইটের অর্থ জমা ও উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া যায়। একই মামলায় সম্পৃক্ততার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সিআইডি মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধুমতি নামে একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা ১৩০টি মামলার ...
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
চাঁপাইনবাবগঞ্জের দুইটি শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্বর জেরে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলার কোনো ...
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশ ২০২৬ (PMNC Fall Bangladesh 2026)-এর সঙ্গে যুক্ত ...
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি সরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো সংবাদকর্মীর ওপর প্রভাব বিস্তার, হুমকি বা পেশাগত ...
বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, শিশুসহ আহত ১৯
বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, শিশুসহ আহত ১৯
পঞ্চগড়ে বোদায় তেঁতুলিয়াগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পুকুরে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় ...
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় অভিযান চালিয়ে ২ ...
মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, বনানী থানা পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, বনানী থানা পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক প্রশ্ন। পরিবারের অভিযোগ, জোরপূর্বক মাদক সেবন করিয়ে ...
দেশজুড়ে র‍্যাবের অভিযানে এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৬০
দেশজুড়ে র‍্যাবের অভিযানে এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৬০
দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে ...
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীসহ তিনজনকে গ্রেফতার  করেছে ...
১০
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ২ ...
 
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
জাতীয় ফুল শাপলা। বর্ষার জলে বিল-ঝিল, খাল-বাঁওড় কিংবা ডুবে থাকা কৃষিজমিতে ফুটে থাকা সেই শাপলা এখন বরিশালের আগৈলঝাড়ার বহু পরিবারের ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
১০
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com