/ অপরাধ / জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
৪৮ লাখ টাকা উদ্ধার:
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Friday, 21 August, 2026 at 1:44 AM
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীসহ তিনজনকে গ্রেফতার  করেছে র‍্যাব। তাদের কাছ থেকে ডাকাতির ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

র‍্যাব বলছে, কারাগারে থাকা অবস্থায় পরিচয়ের সূত্র ধরে ডাকাতির পরিকল্পনা করা হয়। পরে জামিনে বেরিয়ে একটি দল নিয়ে এ ঘটনা ঘটানো হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন– ডাকাতির মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্যদাতা কাওসার এবং বাস্তবায়নকারী জলিল মোল্লা। তাদের মধ্যে জলিলকে রাঙ্গামাটির কাপ্তাই থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য একটি লাল রঙের ছোট কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছিল। বিমানবন্দর থানার ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা সশস্ত্র ডাকাতেরা গাড়িটির পথরোধ করে টাকা লুট করে পালিয়ে যায়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ডিএল ফিলিং স্টেশনে নিয়মিত তেল নিতে যাতায়াত করতেন কাওসার। ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন, প্রতি সপ্তাহে বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হয়। পরে এই তথ্য তিনি ডাকাতচক্রের অন্য সদস্যদের জানান।

জেলে পরিচয়, পরে ডাকাতির পরিকল্পনা

র‍্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী বলেন, কুমিল্লায় একটি স্বর্ণ ডাকাতির মামলায় কারাগারে থাকার সময় ১৮টি মামলার আসামি হাকিমের সঙ্গে কাওসারের পরিচয় হয়। হাকিম জামিনে বের হওয়ার পর তারা ডাকাতির পরিকল্পনা করেন।

ঘটনার এক সপ্তাহ আগে, ২ আগস্ট হাকিম, কাওসার ও জলিল মোল্লা ডিএল ফিলিং স্টেশনে গিয়ে পুরো এলাকা রেকি করেন। পরে মাঠপর্যায়ে ডাকাতি বাস্তবায়নের জন্য আরও সাতজনকে যুক্ত করা হয়। তাদের মধ্যে ছয়জন তিনটি মোটরসাইকেলে সরাসরি ডাকাতিতে অংশ নেন। আর একজন ফিলিং স্টেশনের কাছে অবস্থান করে টাকা বহনকারী গাড়ির গতিবিধি জানাতে থাকেন।

র‍্যাব জানায়, মুস্তাফিজ নামের ওই ব্যক্তি ফিলিং স্টেশনের পাশে অবস্থান করে মোবাইল ফোনে ডাকাত দলের অন্য সদস্যদের জানান, টাকা নিয়ে লাল রঙের কাভার্ড ভ্যানটি ফিলিং স্টেশন থেকে বের হয়েছে। এরপর ক্রাউন প্লাজার সামনে ভ্যানটির পথরোধ করে টাকা লুট করা হয়।

জলিলের কাছে ছিল ৫৩ লাখ

র‍্যাবের তথ্য অনুযায়ী, ডাকাতির পর টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন চক্রের সদস্যরা। মূল সর্দার জলিল মোল্লার কাছে ছিল ৫৩ লাখ টাকা। ডাকাতির সময় তার হাতে একটি পিস্তল ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

আরেক সহযোগী সাগর বোরাক ১৪ লাখ টাকা পান। ডাকাতির সময় তার কাছেও পিস্তল ছিল। তাকে ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মুস্তাফিজ ১৪ লাখ, শওকত হোসেন দিপু ১০ লাখ, সোহেল ১০ লাখ এবং চাপাতি হাতে থাকা আলী ১০ লাখ টাকা পান বলে র‍্যাব জানিয়েছে। শওকত হোসেন দিপুর সঙ্গে থাকা আরও একজন সহযোগীও ১০ লাখ টাকা পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‍্যাব বলছে, হাকিম ও কাওসারের ভাগের টাকা জলিলের কাছেই রাখা হয়েছিল। তবে জলিল আত্মগোপনে চলে যাওয়ায় সেই টাকা তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

তিন ধাপে গ্রেফতার 

র‍্যাব জানায়, ডাকাতির তদন্তের পাশাপাশি আগের দুটি মামলার নথি যাচাই করে গত ১৬ আগস্ট রাতে হাকিমকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।

হাকিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট সকালে উত্তরা থেকে কাওসারকে গ্রেফতার  করা হয়। পরে তার দেওয়া তথ্যের সূত্র ধরে ১৮ আগস্ট দিবাগত রাতে রাঙ্গামাটির কাপ্তাই এলাকা থেকে জলিলকে গ্রেফতার করা হয়।

জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার কাছে থাকা ৫৩ লাখ টাকার মধ্যে ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল আরও জানিয়েছেন, প্রায় আড়াই মাস আগে মতিঝিলে ১৭ লাখ টাকা মূল্যের একটি ডলার ডাকাতির ঘটনাতেও তিনি ও তার সহযোগীরা জড়িত ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধুমতি নামে একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা ১৩০টি মামলার ...
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
চাঁপাইনবাবগঞ্জের দুইটি শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্বর জেরে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলার কোনো ...
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশ ২০২৬ (PMNC Fall Bangladesh 2026)-এর সঙ্গে যুক্ত ...
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি সরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো সংবাদকর্মীর ওপর প্রভাব বিস্তার, হুমকি বা পেশাগত ...
বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, শিশুসহ আহত ১৯
বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, শিশুসহ আহত ১৯
পঞ্চগড়ে বোদায় তেঁতুলিয়াগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পুকুরে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় ...
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় অভিযান চালিয়ে ২ ...
মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, বনানী থানা পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, বনানী থানা পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক প্রশ্ন। পরিবারের অভিযোগ, জোরপূর্বক মাদক সেবন করিয়ে ...
দেশজুড়ে র‍্যাবের অভিযানে এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৬০
দেশজুড়ে র‍্যাবের অভিযানে এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৬০
দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে ...
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীসহ তিনজনকে গ্রেফতার  করেছে ...
১০
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ২ ...
 
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
জাতীয় ফুল শাপলা। বর্ষার জলে বিল-ঝিল, খাল-বাঁওড় কিংবা ডুবে থাকা কৃষিজমিতে ফুটে থাকা সেই শাপলা এখন বরিশালের আগৈলঝাড়ার বহু পরিবারের ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
১০
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com